ইনসাফ যাত্রা এখন হাওড়া জেলায় এই রয়েছে। গত ৩৮ দিন ধরে ইনসাফ যাত্রা রাজ্যের বিভিন্ন প্রান্তে গ্রামীণগঞ্জে যথেষ্ট সাড়া ফেলেছে বিশেষ করে বাম যুবক যুবতীদের কর্মসংস্থানের দাবি থেকে শুরু করে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতির সমালোচনা ও প্রতিবাদ এবং পরিবর্তনের দাবিতে এক গুরুত্বপূর্ণ প্রচার
আনিস মৃত্যুর 'ইনসাফ' থেকে ইনসাফ যাত্রার ৩৯ দিনে আনিসের বাবা
১১ ডিসেম্বর ২০২৩
আজ ইনসাফ যাত্রার ৩৯ দিনে হাওড়া জেলার সাঁকরাইলের মানিকপুর থেকে শুরু হল। উপস্থিত আছেন মীনাক্ষী মুখার্জী, আনিস খানের বাবা সালেম খান, সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির রাজ্যের সম্পাদক কনীনিকা ঘোষ।
গত ৩রা নভেম্বর থেকে শুরু হয়েছে বৃহত্তর বাম যুব সংগঠন dyfi এর পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির উদ্যোগে মূলত বর্তমানে বাংলার রাজনীতির অন্যতম বিরোধী মুখ যুবনেত্রী মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে ইনসাফ যাত্রা। সেই ইনসাফ যাত্রা এখন হাওড়া জেলায় এই রয়েছে। গত ৩৮ দিন ধরে ইনসাফ যাত্রা রাজ্যের বিভিন্ন প্রান্তে গ্রামীণগঞ্জে যথেষ্ট সাড়া ফেলেছে বিশেষ করে বাম যুবক যুবতীদের কর্মসংস্থানের দাবি থেকে শুরু করে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতির সমালোচনা ও প্রতিবাদ এবং পরিবর্তনের দাবিতে এক গুরুত্বপূর্ণ প্রচার বলে ওয়াকিবহাল মহলের সূত্রের খবর।
আগামী ৭ জানুয়ারি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ময়দানে হতে চলেছে যুবদের সভা সেই সভার প্রচারও এই ইনসাফ যাত্রায় যুক্ত হয়েছে। মূলত গোটা রাজ্য আলোরিত হয়েছিল বাম যুবকর্মী আনিস খানের অস্বাভাবিক মৃত্যুতে অভিযোগ ওঠে এই মৃত্যুর জন্য রাজ্যের পুলিশের নিপীড়ণ দায়ী এবং সেই নিয়ে গোটা রাজ্যে তোলপাড় হয় আজ সেই আনিস খানের বাবাকে নিয়ে ইনসাফ যাত্রার মিছিল চলছে। ইনসাফ কথাটা মূলত এসেছিল আনিস খানের মৃত্যুর প্রকৃত বিচার এর দাবি নিয়ে তাই আজকের এই ইনসাফ যাত্রা অত্যন্ত গুরুত্বপূর্ণ
We hate spam as much as you do