Tranding

11:50 AM - 04 Feb 2026

Home / National / গ‍্যাসের দাম ২০১৪র ৪১৪ থেকে বেড়ে ৯০০ এবার হল ৮০০. সামনে ভোট?

গ‍্যাসের দাম ২০১৪র ৪১৪ থেকে বেড়ে ৯০০ এবার হল ৮০০. সামনে ভোট?

২০১৯ এ লাফ দিয়ে বেড়ে পাঁচ বছরে গ্যাসের দাম হয়ে যায় প্রায় দ্বিগুণ ৭০৬ টাকা ২০২০ তে তা আরো বেড়ে হয় ৭৪৪ টাকা ২০২১ এ হয় ৮০৯ টাকা। ২০২২ এ ৯৪৯ টাকা। আর ২০২৩ এর আগস্ট পর্যন্ত চূড়ান্ত হয় গ্যাসের দাম ১১০০ টাকা। যা সর্বকালের রেকর্ড।

গ‍্যাসের দাম ২০১৪র ৪১৪ থেকে বেড়ে ৯০০ এবার হল ৮০০. সামনে ভোট?

গ‍্যাসের দাম ২০১৪র ৪১৪ থেকে বেড়ে ৯০০ এবার হল ৮০০. সামনে ভোট?

 ০৯ মার্চ ২০২৪ 


লোকসভা ভোটের আগে  রান্নার গ্যাসের দাম প্রতি সিলিন্ডারে ১০০ টাকা করে কমানোর সিদ্ধান্ত নিল কেন্দ্র। শুক্রবার আন্তর্জাতিক নারী দিবসে এই ঘোষণা করেন প্রধানমন্ত্রী ।


প্রধানমন্ত্রী তাঁর এক্স হ্যান্ডলে রান্নার গ্যাসের দাম কমানোর কেন্দ্রীয় সিদ্ধান্তের কথা জানিয়ে লিখেছেন, ‘‘এই উল্লেখযোগ্য সিদ্ধান্ত সারা দেশে লক্ষ লক্ষ পরিবারের আর্থিক বোঝা কমিয়ে দেবে। বিশেষ ভাবে আমাদের নারী শক্তিকে উপকৃত করবে। রান্নার গ্যাসকে আরও সাশ্রয়ী করার মাধ্যমে আমরা পরিবারের কল্যাণের পাশাপাশি একটি স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তোলার লক্ষ্য স্থির করেছি।’’
 সরকারি সূত্রের খবর, শুক্রবার রাত ১২টার পর থেকেই কার্যকর হবে রান্নার গ্যাসের নতুন দাম। এপ্রিলেই দেশ জুড়ে লোকসভা নির্বাচন। অনেকেই বলছেন, সেদিকে নজর রেখেই এই পদক্ষেপ  সরকারের।
২০০৮ সালে কংগ্রেস সরকারের সময় রান্নার গ্যাসের দাম ছিল ৩১৩ টাকা ২০১৩ তে পাঁচ বছর পর হয় ৪১০ টাকা ২০১৪ তে তা হয় ৪১৪ টাকা কিন্তু ২০১৯ এ লাফ দিয়ে বেড়ে পাঁচ বছরে গ্যাসের দাম হয়ে যায় প্রায় দ্বিগুণ ৭০৬ টাকা ২০২০ তে তা আরো বেড়ে হয় ৭৪৪ টাকা ২০২১ এ হয় ৮০৯ টাকা। ২০২২ এ ৯৪৯ টাকা। আর ২০২৩ এর আগস্ট পর্যন্ত চূড়ান্ত হয় গ্যাসের দাম ১১০০ টাকা। যা সর্বকালের রেকর্ড।  

২০২৩ অগস্টে, পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের আগে গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ২০০ টাকা কমিয়েছিল সরকার। তার আগে একটি এলপিজি সিলিন্ডারের দাম উজ্জ্বলা গ্রাহক নন যাঁরা, তাঁদের কাছে ১,১০০ টাকা ছিল। মোদী সরকার গত বছরের অগস্টে সিলিন্ডার প্রতি ২০০ টাকা দাম কমানোয় তা ৯০০ টাকায় নেমেছিল। এ বার, আরও ১০০ টাকা দাম কমায় উজ্বলা গ্রাহক নন যাঁরা, তাঁরা ৮০০ টাকায় একটি এলপিজি সিলিন্ডার পাবেন।

এখনো পর্যন্ত রান্নার গ‍্যাসের সিলিন্ডারের দাম আরো কমানো প্রয়োজন আছে বলে ওয়াকিবহাল মহলের বক্তব্য।।

Your Opinion

We hate spam as much as you do