Tranding

08:28 PM - 04 Feb 2026

Home / National / নিয়ম ভাঙা গেরুয়া পোশাক বিতর্কে তেলেঙ্গানার স্কুলে "জয় শ্রীরাম" ধ্বনি দিয়ে ভাঙচুর

নিয়ম ভাঙা গেরুয়া পোশাক বিতর্কে তেলেঙ্গানার স্কুলে "জয় শ্রীরাম" ধ্বনি দিয়ে ভাঙচুর

সেই হামলার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে গেরুয়া পোশাক পরা ব্যক্তিরা জয় শ্রীরাম স্লোগান দিচ্ছেন এবং স্কুলের জানলা ভেঙে দিচ্ছে। আতঙ্কিত শিক্ষকরা হাত জোড় করে তাদের থামতে বলছেন। পরিস্থিতি সামাল দিতে পথে নামে পুলিশ। স্কুলের করিডোর থেকে বিক্ষোভকারীদের সরিয়ে নিয়ে যায় পুলিশ।

নিয়ম ভাঙা গেরুয়া পোশাক বিতর্কে তেলেঙ্গানার স্কুলে "জয় শ্রীরাম" ধ্বনি দিয়ে ভাঙচুর

নিয়ম ভাঙা গেরুয়া পোশাক বিতর্কে তেলেঙ্গানার স্কুলে "জয় শ্রীরাম" ধ্বনি দিয়ে ভাঙচুর

 ১৮ এপ্রিল ২০২৪

পোশাকের রঙ নিয়ে শুরু হল বিতর্ক। এবার স্কুলের শিক্ষার্থীদের গেরুয়া রঙের পোশাক পরা নিয়ে ছড়িয়ে পড়ে উত্তেজনা। ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার মাঞ্চেরিয়াল জেলার একটি মিশনারি স্কুলে। এই অবস্থিত হায়দ্রাবাদ থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরে কান্নেপল্লি গ্রামে।

স্কুলের মধ্যে কি হয়েছিল? ওই স্কুলের অধ্যক্ষ দু’দিন ধরে লক্ষ্য করেন যে কয়েকজন শিক্ষার্থী গেরুয়া পোশাক পরে স্কুলে এসেছে। তিনি ছাত্রদের এই বিষয়ে জিজ্ঞাসা করলে তারা উত্তর দেয় যে তারা হনুমান দীক্ষা পালন করছে। যা ২১ দিন ধরে পালন করতে হয়। এই গেরুয়া পোশাক পরার জন্য শিক্ষার্থীদের বাবা- মাকে ডেকে পাঠান অধ্যক্ষ। এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য। এমন সময় সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার হয়। আর সেখানে বলা হয় অধ্যক্ষ ক্যাম্পাসে হিন্দু পোশাক পরার অনুমতি দিচ্ছেন না। এরপরই উত্তেজিত জনতা স্কুলে হামলা চালায়।

সেই হামলার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে গেরুয়া পোশাক পরা ব্যক্তিরা জয় শ্রীরাম স্লোগান দিচ্ছেন এবং স্কুলের জানলা ভেঙে দিচ্ছে। আতঙ্কিত শিক্ষকরা হাত জোড় করে তাদের থামতে বলছেন। পরিস্থিতি সামাল দিতে পথে নামে পুলিশ। স্কুলের করিডোর থেকে বিক্ষোভকারীদের সরিয়ে নিয়ে যায় পুলিশ।

একটি ভিডিওতে দেখা যায়, উন্মত্ত জনতা ক্যাম্পাসে মাদার তেরেসার মূর্তিতে পাথর ছুড়ছে। এই ঘটনার পর পুলিশ স্কুলের অভিভাবকদের অভিযোগের ভিত্তিতে অধ্যক্ষ-সহ দুই কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

Your Opinion

We hate spam as much as you do