Tranding

04:05 PM - 22 Mar 2026

Home / Politics / ১৪৪ ধারা ডিঙিয়ে সন্দেশখালি আজ লাল ঝান্ডার ভিড়ে সফল সভা

১৪৪ ধারা ডিঙিয়ে সন্দেশখালি আজ লাল ঝান্ডার ভিড়ে সফল সভা

সোমবার সন্দেশখালিতে সমাবেশের ডাক দিয়েছিল সিপিআই(এম)। শনিবার থেকে গোটা রাজ্য জুড়ে ১১ টি জায়গায় সমাবেশ করেছে সিপিআই(এম)। এদিন সন্দেশখালিতে সমাবেশ করার জন্য পুলিশের কাছে অনুমতি চাওয়া হলে সেই অনুমতি দেওয়া হয়। কিন্তু হঠাৎ করেই এদিন সকাল থেকে ফেরি ঘাট গুলোয় ১৪৪ ধারা জারি করা হয়েছিল

১৪৪ ধারা ডিঙিয়ে সন্দেশখালি আজ লাল ঝান্ডার ভিড়ে সফল সভা

১৪৪ ধারা ডিঙিয়ে সন্দেশখালি আজ লাল ঝান্ডার ভিড়ে সফল সভা

 Mar 11, 2024 


এই মুহূর্তে রাজ্য-রাজনীতির অন্যতম হটস্পট সন্দেশখালি। সোমবার, সেখানেই সভা করল সিপিএম।  এদিকে সোমবার সকাল থেকেই সন্দেশখালিতে জারি করা হয়েছিল ১৪৪ ধারা। সন্দেশখালির সামাজিক শিক্ষা কেন্দ্রের মাঠে সভার ডাক দেয় সিপিএম। কিন্তু ১৪৪ ধারা জারি হলেও,তা ডিঙিয়ে  সভা করেন  সুজন চক্রবর্তী, পলাশ দাশ, নিরাপদ সর্দার, দেবলীনা হেমব্রম মৃণাল চক্রবর্তীরা
। 

সন্দেশখালির নির্যাতিতা ও আন্দোলনকারী মহিলারাও  বামেদের জনসমাবেশে উপস্থিত হয়েছেন। উল্লেখ্য, এর আগে বসিরহাটের ন্যাজাটে সভা করেছিল বিজেপি। কিন্তু হটস্পট সন্দেশখালিতে ঘটনার পর, সিপিএমের নেতৃত্বে প্রথম সফল সভা করল বামেরাই। 

সন্দেশখালিতে সিপিআই(এম) এর সভা বানচাল করার জন্য ফেরি ঘাটে ১৪৪ ধারা জারি করেছিল প্রশাসন।
সোমবার সন্দেশখালিতে সমাবেশের ডাক দিয়েছিল সিপিআই(এম)। শনিবার থেকে গোটা রাজ্য জুড়ে ১১ টি জায়গায় সমাবেশ করেছে সিপিআই(এম)।
এদিন সন্দেশখালিতে সমাবেশ করার জন্য পুলিশের কাছে অনুমতি চাওয়া হলে সেই অনুমতি দেওয়া হয়।
কিন্তু হঠাৎ করেই এদিন সকাল থেকে ফেরি ঘাট গুলোয় ১৪৪ ধারা জারি করা হয়েছিল। যার ফলে বহু কর্মী সমর্থক আসতে পারেন নি।
 অভিযোগ গতকাল শুভেন্দু অধিকারীর যখন সমাবেশ করে তখন কোন ১৪৪ ধারা জারি করা হয়নি।


শুধু সন্দেশখালি নয়, শনিবার থেকেই শুরু হয়ে গিয়েছে সিপিএমের কর্মসূচি। মোট তিন দিনে রাজ্যের উত্তর থেকে দক্ষিণ প্রান্তে দশ জায়গায় বিভিন্ন কর্মসূচির পরিকল্পনা করা হয়েছে।

Your Opinion

We hate spam as much as you do