শুক্রবার সকাল থেকে ইডি আধিকারিকরা জেরা শুরু করেছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে গিয়ে। দিনভর জেরার মুখে মাঝে একবার অসুস্থ হয়ে পড়েন পার্থ চট্টোপাধ্যায়। চিকিৎসক এসে দেখেও যান তাকে। কিন্তু তাতেও জেরা থামাননি ইডি কর্তারা। রাতের দিকে জানা যায়, পার্থ চট্টোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ এক মডেল অভিনেত্রীর বেহালার ফ্ল্যাট থেকে কুড়ি কোটি টাকা উদ্ধার হয়েছে
২৬ ঘণ্টা জেরার পর গ্রেপ্তার পার্থ চট্টোপাধ্যায়
23rd july 2022
এসএসসি দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার করা হল রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee)। দীর্ঘক্ষণ জেরার পর শনিবার ইডি আধিকারিকরা পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করেন। শনিবার সকাল ১০টা ২ মিনিটে তাকে বাড়ি থেকে সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হচ্ছে। এদিনই তাকে আদালতে তোলা হবে। জানা গিয়েছে, আটক করা হয়েছে অর্পিতা মুখোপাধ্যায়কেও।
শুক্রবার সকাল থেকে ইডি আধিকারিকরা জেরা শুরু করেছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে গিয়ে। দিনভর জেরার মুখে মাঝে একবার অসুস্থ হয়ে পড়েন পার্থ চট্টোপাধ্যায়। চিকিৎসক এসে দেখেও যান তাকে। কিন্তু তাতেও জেরা থামাননি ইডি কর্তারা। রাতের দিকে জানা যায়, পার্থ চট্টোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ এক মডেল অভিনেত্রীর বেহালার ফ্ল্যাট থেকে কুড়ি কোটি টাকা উদ্ধার হয়েছে। সেই টাকার ছবি প্রকাশ্যে আনে ইডি। অভিযোগ, এসএসসি দুর্নীতির সঙ্গে উদ্ধার হওয়া অর্থের সরাসরি যোগ রয়েছে। এরপরই স্পষ্ট হতে শুরু করে যে রাতেই গ্রেপ্তার করা হতে পারে পার্থ চট্টোপাধ্যায়কে।
সেইমতো রাত সাড়ে দশটা নাগাদ ইডির পূর্বাঞ্চলের বড় কর্তা আরও অতিরিক্ত বাহিনী নিয়ে হাজির হয়ে যান পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে। তখনই কানাঘুষো শুরু হয়ে যায় যে কোনও মুহূর্তে গ্রেপ্তার করা হতে পারে এই বর্ষীয়ান রাজনীতিবিদকে। এদিন তাকে গ্রেপ্তার করা হল। এই ঘটনায় রীতিমতো তোলপাড় পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে।
We hate spam as much as you do