Tranding

11:35 AM - 04 Feb 2026

Home / Politics / বারাসত গণনাকেন্দ্রে সিপিআইএম প্রার্থীকে মারধর করল তৃণমূল প্রতিনিধিরা

বারাসত গণনাকেন্দ্রে সিপিআইএম প্রার্থীকে মারধর করল তৃণমূল প্রতিনিধিরা

সিপিআইএম প্রার্থীর ভাই বাপি ইসলাম জানান, কোটরা ও কদম্বগাছি, এই দু’টি পঞ্চায়েতে তাঁদের দলের প্রার্থী হাবিব আলি তৃণমূল প্রার্থীর থেকে প্রায় দেড় হাজার ভোটে এগিয়ে ছিলেন । তা মেনে নিতে না পেরেই প্রতিদ্বন্দ্বী তৃণমূল প্রার্থী আসাদুজ্জামানের দলবল হামলা চালায় হাবিবের উপর । তাঁকে বাঁচাতে গিয়েই আক্রান্ত হয়েছেন প্রার্থীর নির্বাচনী এজেন্ট জামির আলি ও তিনি

বারাসত গণনাকেন্দ্রে সিপিআইএম প্রার্থীকে মারধর করল তৃণমূল প্রতিনিধিরা

বারাসত গণনাকেন্দ্রে সিপিআইএম প্রার্থীকে মারধর করল তৃণমূল প্রতিনিধিরা
 

Jul 12, 2023, 


গণনা কেন্দ্রের ভিতরেই সিপিআইএম প্রার্থীকে ফেলে বেধড়ক মারধরের অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে । প্রার্থী হাবিব আলিকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হয়েছেন তাঁর ভাই ও নির্বাচনী এজেন্টও । ঘটনার জেরে মঙ্গলবার রাতে তীব্র উত্তেজনা ছড়ায় উত্তর ২৪ পরগনার বারাসত-১ নম্বর ব্লকের ছোটজাগুলিয়ার আইটিআই কলেজের গণনা কেন্দ্রে ।
অভিযোগ, রক্তাক্ত হওয়ার পরও তৃণমূলের বহিরাগতদের বাঁধায় হাসপাতালে পাঠানো যাচ্ছিল না‌ আহতদের । এরপর বহু চেষ্টা করে আক্রান্ত সিপিআইএম প্রার্থী-সহ অন‍্যান‍্যদের হাসপাতালে ভর্তি করা হয় ৷সিপিআইএম প্রার্থীর ভাই বাপি ইসলাম জানান, কোটরা ও কদম্বগাছি, এই দু’টি পঞ্চায়েতে তাঁদের দলের প্রার্থী হাবিব আলি তৃণমূল প্রার্থীর থেকে প্রায় দেড় হাজার ভোটে এগিয়ে ছিলেন । তা মেনে নিতে না পেরেই প্রতিদ্বন্দ্বী তৃণমূল প্রার্থী আসাদুজ্জামানের দলবল হামলা চালায় হাবিবের উপর । তাঁকে বাঁচাতে গিয়েই আক্রান্ত হয়েছেন প্রার্থীর নির্বাচনী এজেন্ট জামির আলি ও তিনি । হাবিব আলিকে খুন করার উদ্দেশ্য ছিল তৃণমূলীদের । কিন্তু, বরাত জোরে প্রাণে বেঁচে যান ওই তাঁর দাদা ।


 জানা গিয়েছে, এবার উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের ২৭ নম্বর আসন থেকে সিপিএমের প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন হাবিব আলি । তাঁর বিপরীতে তৃণমূলের হয়ে লড়াই করছেন শাসকদলের ডাকাবুকো নেতা আসাদুজ্জামান । এখানে বিজেপি-সহ অন‍্যান‍্যরা প্রার্থী দিলেও মূল লড়াই কিন্তু তৃণমূল-সিপিএমের মধ্যেই ছিল । সেটা ব‍্যালট বাক্সেও প্রতিফলিত হয়েছে । প্রথম দিকে তৃণমূলের সঙ্গে সিপিএম প্রার্থীর লড়াই হলেও শেষের দিকে অবশ্য একতরফা ভোট পেয়ে জয়ী হয়ে যান শাসক দলের প্রার্থী আসাদুজ্জামান ।সিপিএম নেতা দেবব্রত বসুর দাবি, কোটরা এবং কদম্বগাছি পঞ্চায়েত থেকে তাঁদের প্রার্থীই প্রথমে লিড নিয়ে এগিয়ে ছিলেন । পরবর্তীতে তা কারচুপি করে জিতিয়ে দেওয়া হয়েছে তৃণমূল প্রার্থীকে । তার প্রতিবাদ করাতেই আক্রান্ত হন দলীয় প্রার্থী হাবিব আলি-সহ বাকি দু'জন ।


চড়, কিল, ঘুষির জেরে সিপিআইএম প্রার্থী হাবিব আলির মাথায়, মুখে এবং বুকে আঘাত লেগেছে । ফলে তাঁর আঘাত গুরুতর ৷ বর্তমানে তিনি চিকিৎসাধীন বারাসত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে । এদিকে, এই ঘটনার তীব্র নিন্দা করে দোষীদের শাস্তির দাবিতে সরব হয়েছেন সিপিআইএমের জেলা কমিটির সদস্য দেবব্রত বসু । অন‍্যদিকে, বিষয়টি নিয়ে তৃণমূল প্রার্থী আসাদুজ্জামানের সঙ্গে বারবার যোগাযোগ করার চেষ্টা হলেও ফোন ধরেননি তিনি।

এদিকে আজ সকালে জেলা পরিষদের  হাবিব আলীকে দেখতে বারাসাত হাসপাতালে উপস্থিত জেলা সিপিএমের  পক্ষ থেকে সম্পাদক  মৃনাল চক্রবর্তী,  পলাশ দাস,  মানস মুখার্জি,  পুলক কর সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Your Opinion

We hate spam as much as you do