Tranding

02:43 PM - 22 Mar 2026

Home / Politics / ২১ নভেঃ আরজিকরে CBI, ১০০ দিনে CPI(M) এর CGO অভিযান, জমায়েত হাডকো মোড়

২১ নভেঃ আরজিকরে CBI, ১০০ দিনে CPI(M) এর CGO অভিযান, জমায়েত হাডকো মোড়

শিয়ালদা আদালতে চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলার শুনানি চলছে। আদালতে চার্জশিট জমা দিয়েছে সিবিআই। এরই মধ্যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপর চাপ বাড়ানোর লক্ষ্যে সিপিআই(এম)।

২১ নভেঃ আরজিকরে CBI, ১০০ দিনে CPI(M) এর CGO অভিযান, জমায়েত হাডকো মোড়

২১ নভেঃ আরজিকরে CBI, ১০০ দিনে CPI(M) এর CGO অভিযান, জমায়েত হাডকো মোড়

 

Nov 20 , 2024


কেন্দ্র -রাজ‍্য সরকার সেটিং এর অভিযোগ বহুদিন থেকে বামেদের। সেক্ষেত্রে সিবিআই তদন্ত যথেষ্ট দ্রুত হচ্ছে  না বলে অভিযোগ। ইতিমধ্যে সিবিআইয়ের আরজি কর-কাণ্ডের তদন্তভার হাতে নেওয়ার একশোদিন পূরণ হতে চলেছে আগামী ২১ নভেম্বর ৷ ওই দিনে সিজিও কমপ্লেক্স অভিযানের ডাক দিয়েছে সিপিআইএম ৷ দ্রুত তদন্ত শেষের দাবি, স্বাস্থ্য ক্ষেত্রে দুর্নীতি, থ্রেট কালচারের অভিযোগের প্রতিবাদে এই অভিযান বলে জানিয়েছেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ৷সিপিআইএমের রাজ্য সম্পাদক জানিয়েছেন, আগামী কাল বৃহস্পতিবারের এই কর্মসূচিতে বিভিন্ন জেলা থেকে সল্টলেকে বিপুল জমায়েতের পরিকল্পনা রয়েছে বামেদের ৷ যেখানে খুন, ধর্ষণ, নারী নির্যাতন, দুষ্কৃতী-রাজ ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানানোর কথা বলেছেন সেলিম ৷ এই সব ইস্যুগুলি সেদিনের সিজিও কমপ্লেক্স অভিযানে উঠে আসবে বামেদের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ৷


এর মধ্যেই ট্যাব দুর্নীতি নিয়েও সরব হয়েছেন সিপিএমের রাজ‍্য সম্পাদক  মহম্মদ সেলিম ৷ তিনি বলেন, "নিরাপত্তা একটা বড় প্রশ্ন ৷ সাইবার জগতে ডাটা সিকিউরিটি আরও গুরুত্বপূর্ণ ৷ আমরা দেখছি স্কুল-কলেজে ভর্তি থেকে রেজাল্ট, চাকরির নিয়োগ, আবাস যোজনা, জব কার্ড হোক বা ট্যাব, একের টাকা অন্যের অ্যাকাউন্টে ঢুকছে ৷ একের পর এক শুধুই দুর্নীতি ৷ আগে জামতাড়া বলা হতো, এখন জেলায় জেলায় সেই মডেল ৷ কোটি-কোটি টাকার দুর্নীতিতে তৃণমূলের যোগ রয়েছে ৷ তাই সঠিক তদন্ত হচ্ছে না ৷ যেখানেই প্রকল্পের টাকা আছে, সেখানেই তৃণমূলের দুর্নীতি আছে ৷ সরকারি টাকা তৃণমূলের কোষাগারে না-গেলে আরও উন্নয়ন হতে পারতো রাজ্যে ৷"
অ্যাকাউন্ট বন্ধ করতে 'এক্স'কে আবেদন পুলিশের, অভিযোগ সেলিমের
ট্যাব প্রতারণা-কাণ্ডে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকেও নিশানা করেন মহম্মদ সেলিম ৷ তিনি বলেন, "ট্যাব কেলেঙ্কারিতে শিক্ষামন্ত্রী যুক্ত বলে মনে করছি ৷ মাথা যুক্ত না-হলে, নিচের তলা থেকে এগুলি হয় না ৷ অপরাধ জগতকে পরিচালনা করছে তৃণমূল ৷ আবাসের টাকা যাদের পাওয়ার কথা, তাঁরা পাচ্ছেন না ৷" এই ইস্যুতে কেন্দ্রের বিজেপি সরকারকে নিশানা করে তাঁর বক্তব্য, "কেন্দ্রীয় বাজেটের টাকা নয়ছয় হলে ব্যবস্থা নিচ্ছে না, কেন্দ্রীয় সরকার ৷ কারণ, যাঁরা আজ দুর্নীতি করছে, সেই সব তৃণমূল, সম্ভাব্য বিজেপি ৷"

এদিকে শিয়ালদা আদালতে চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলার শুনানি চলছে। আদালতে চার্জশিট জমা দিয়েছে সিবিআই। এরই মধ্যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপর চাপ বাড়ানোর লক্ষ্যে সিপিআই(এম)।

Your Opinion

We hate spam as much as you do