Tranding

10:49 AM - 22 Mar 2026

Home / Education / তৃতীয় ঢেউ ভয়ঙ্কর না হলে ‘‌পুজোর ছুটির পর খুলবে স্কুল’‌, বড় ঘোষণা মমতার

তৃতীয় ঢেউ ভয়ঙ্কর না হলে ‘‌পুজোর ছুটির পর খুলবে স্কুল’‌, বড় ঘোষণা মমতার

সোমবার জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘‌দুর্গাপুজোর পর স্যানিটাইজেশন করে স্কুল খুলবে। এখন করোনা পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে। তৃতীয় ঢেউ না এলে স্কুল খোলা হবে।’‌

তৃতীয় ঢেউ ভয়ঙ্কর না হলে ‘‌পুজোর ছুটির পর খুলবে স্কুল’‌, বড় ঘোষণা মমতার


তৃতীয় ঢেউ ভয়ঙ্কর না হলে ‘‌পুজোর ছুটির পর খুলবে স্কুল’‌, বড় ঘোষণা মমতার


সমস্ত কোভিড বিধি মেনে অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলার জন্য সারা রাজ্যজুড়ে দাবী। এমনকি বহু যায়গায় বিভিন্ন বাম ছাত্র ও শিক্ষক সংগঠনের পক্ষ থেকে খোলা যায়গায় ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। 
দুর্গাপুজোর পরই যাতে স্কুল খোলা যায় সেই চেষ্টাই করা হচ্ছে বলে নবান্ন সূত্রে খবর।
স্কুল কবে খুলবে?‌ কবে খোলা উচিত?‌ এই প্রশ্ন শুনতে হয়েছে স্বয়ং নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে। এবার দুর্গা পুজোর পর স্কুল খোলার চেষ্টা করা হচ্ছে বলে সোমবার জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘‌দুর্গাপুজোর পর স্যানিটাইজেশন করে স্কুল খুলবে। এখন করোনা পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে। তৃতীয় ঢেউ না এলে স্কুল খোলা হবে।’‌


দুর্গাপুজোর পরই যাতে স্কুল খোলা যায় সেই চেষ্টাই করা হচ্ছে বলে নবান্ন সূত্রে খবর। ইতিমধ্যেই নানা খোঁজখবর নেওয়া শুরু হয়েছে। তবে যদি কোভিড পরিস্থিতি খারাপ না হয় তবেই বিষয়টি সম্ভব। সোমবার নবান্নে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‌এই রাজ্যে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে। সংক্রমণ ১ শতাংশে নেমে এসেছে। তবে আজ ঠিক থাকলেও আগামীকাল কী হবে তা নিয়ে এভাবে বলা সম্ভব নয়। সব ঠিকঠাক থাকলে ভাইফোঁটার পরই রাজ্যে স্কুল খোলা হবে।’‌

Your Opinion

We hate spam as much as you do