Tranding

04:00 PM - 22 Mar 2026

Home / National / সরকারের সমালোচনা দেশদ্রোহ নয় ।

সরকারের সমালোচনা দেশদ্রোহ নয় ।

বর্তমান ভারতের রাজনীতিতে বিরুদ্ধমত পোষণ করলেই তাকে 'Anti-national' বলে দেগে দেওয়ার ঘটনা নতুন নয়। শিল্প থেকে রাজনীতি, সমস্ত ক্ষেত্রেই, নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে এই অভিযোগ বিরোধীদের। ভারতে 'dissent' অর্থাৎ ভিন্নমতের সুযোগ ক্রমশ সঙ্কুচিত হয়ে চলেছে।

সরকারের সমালোচনা দেশদ্রোহ নয় ।

সরকারের সমালোচনা দেশদ্রোহ নয় ।
সম্প্রতি বিচারপতি সঞ্জয় কিষাণ কউলের নেতৃত্বাধীন বেঞ্চের তরফ থেকে জানানো হয়, "কোনও দৃষ্টিভঙ্গি সরকারের মতের বিরোধী ও তার থেকে আলাদা হলেই তাকে দেশদ্রোহ বলা যায় না।" কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লার বিরুদ্ধে একটি পিটিশনের রায় দিতে গিয়ে এই বক্তব্য জানান বিচারপতি কউল। জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিল করার বিরুদ্ধে নিজের মতামত দিয়েছিলেন ফারুক আবদুল্লা। সরকারের সিদ্ধান্তের বিপরীত প্রান্তে অবস্থানের কারণেই তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল। কেবল আবদুল্লা নন, আরও যে সমস্ত সাধারণ মানুষ এবং সচেতন নাগরিক সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করে, তাদের সকলকেই দেশদ্রোহী আখ্যা দেওয়া হয় একাংশের পক্ষ থেকে।

২০১৯ সালের ৫ ই আগস্ট জম্মু ও কাশ্মীর থেকে কেন্দ্র দ্বারা সংবিধানের ৩৭০ ধারা প্রত্যাহার করে নেওয়া হয়। পাশাপাশি, রাজ্যকে দু’টি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করা হয়। সেই সময় থেকেই যে সমস্ত রাজনৈতিক নেতানেত্রীদের দীর্ঘদিন নজরবন্দি করে রাখা হয়, তাঁদের অন্যতম ছিলেন ফারুক আবদুল্লা। গত বছরের শেষদিকে তিনি মুক্তি পান। পরবর্তীতে তাঁকে সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছে একাধিক বার।

ফারুক আবদুল্লার বিরুদ্ধে কেবল সরকারের সিদ্ধান্তের বিরোধিতার অভিযোগ ই আনা হয়নি। সাথে বলা হয় তিনি ৩৭০ ধারা ফেরানোর জন্য চিন ও পাকিস্তানের সাহায্য চেয়েছিলেন। পিটিশনের অভিযোগকে পুরোপুরি খারিজ করা হয় সুপ্রিম কোর্টের তরফ থেকে। উপরন্তু যিনি পিটিশন দায়ের করেন, অভিযোগ প্রমাণে ব্যর্থ হওয়ায় সেই অভিযোগকারীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে শীর্ষ আদালত। 

বর্তমান ভারতের রাজনীতিতে বিরুদ্ধমত পোষণ করলেই তাকে 'Anti-national' বলে দেগে দেওয়ার ঘটনা নতুন নয়। শিল্প থেকে রাজনীতি, সমস্ত ক্ষেত্রেই, নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে এই অভিযোগ বিরোধীদের। ভারতে 'dissent' অর্থাৎ ভিন্নমতের সুযোগ ক্রমশ সঙ্কুচিত হয়ে চলেছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও একাধিক বার এই ঘটনা ঘটেছে। এরাজ্যে এমনকি সাধারণ একটি কার্টুন সরকার বিরোধী মতামত রাখার কারণে কার্টুন প্রচারকারীকে আটক করা হয়েছিল। 

কেবল ভারতে নয়, গোটা বিশ্ব জুড়েই সরকার বিরোধী সাধারণ নাগরিকদের কন্ঠরুদ্ধ হয়ে চলেছে বহুকাল। স্পেনে কিছুদিন আগেই সঙ্গীত শিল্পী পাবলো হাসেল কে জেলে নিয়ে যায় ওদেশের পুলিশ - নিজের গানে স্পেনের মনার্কির সমালোচনা করার কারণে। দেশজুড়ে আন্দোলন চলছে এর বিরুদ্ধে।

Your Opinion

We hate spam as much as you do