SFI এর প্রাক্তন সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং পশ্চিমবঙ্গ রাজ্যের সম্পাদক প্রার্থী সুজনের সঙ্গে শামিল হয়েছিলেন ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়, এসএফআইয়ের সাধারণ সম্পাদক ময়ূখ বিশ্বাস, সর্বভারতীয় সভাপতি ভি পি সানু, দীপ্সিতা ধর, ঐশী ঘোষ প্রমুখ।
'তারুণ্যের সব ভোট সুজনদার পক্ষে হোক ' দমদমে পথে ছাত্র-যুবরা
২৭ মে ২০২৪
ব্যক্ত হোক জীবনের জয়, তারুণ্যের সব ভোট সুজনদার পক্ষে হোক।
তারুণ্যের সব ভোট, দুর্নীতির বিপক্ষে হোক— এই আহ্বানকে সামনে রেখে দমদমে পথে নামল ডি ওয়াই এফ আই এবং এসএফআই যুব ও ছাত্র সংগঠন। দমদম লোকসভা কেন্দ্রের জাতীয় কংগ্রেস সমর্থিত বামফ্রন্ট মনোনীত প্রার্থী সুজন চক্রবর্তীর সমর্থনে রবিবার দমদম স্টেশন থেকে ক্যান্টনমেন্ট পর্যন্ত মিছিল হল তাদের ডাকে। মিছিলে ভিড় ছিল চোখে পড়ার মতোই। SFI এর প্রাক্তন সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং পশ্চিমবঙ্গ রাজ্যের সম্পাদক প্রার্থী সুজনের সঙ্গে শামিল হয়েছিলেন ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়, এসএফআইয়ের সাধারণ সম্পাদক ময়ূখ বিশ্বাস, সর্বভারতীয় সভাপতি ভি পি সানু, দীপ্সিতা ধর, ঐশী ঘোষ প্রমুখ। ‘যৌবনের প্রথম ভোট, বামপন্থার পক্ষে হোক’, এই স্লোগানও তোলা হয়েছে মিছিল থেকে।
We hate spam as much as you do