Tranding

03:28 PM - 04 Feb 2026

Home / Education / নিয়োগ দুর্নীতি মামলায় মুখ্যসচিবের উত্তর নেই! বিরক্তিতে আদালত

নিয়োগ দুর্নীতি মামলায় মুখ্যসচিবের উত্তর নেই! বিরক্তিতে আদালত

গত ২২ মার্চ একগুচ্ছ এসএসসি জামিন মামলায় নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়া সরকারি আধিকারিকদের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরু করার জন্য সিবিআইএর তরফ থেকে রাজ্যে সরকারের কাছে অনুমোদন চাওয়া হয়৷ কিন্তু সেই বিষয়ের মামলায় এখনও রিপোর্ট নেই রাজ্যের মুখ্যসচিবের৷ এই নিয়েই এ দিনে অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি জয়মাল্য বাগচি৷ পাশাপাশি, এই বিষয়ে স্পষ্ট উত্তর পেতে রাজ্যে জিপি-কে দুপুর দু’টোয় আদালতে উপস্থিত হওয়ার নির্দেশ দেন বিচারপতিরা৷

নিয়োগ দুর্নীতি মামলায় মুখ্যসচিবের উত্তর নেই! বিরক্তিতে আদালত

নিয়োগ দুর্নীতি মামলায় মুখ্যসচিবের উত্তর নেই! বিরক্তিতে আদালত 

 APRIL 3, 2024, 

 নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের অনুমতি না মেলায় শুরু করা যাচ্ছে না সরকারি আধিকারিকদের নিয়ে বিচারপ্রক্রিয়া৷ আর তাই নিয়ে রাজ্যের তরফে কোনও হেলদোল না থাকায় উষ্ণা প্রকাশ করল কলকাতা হাইকোর্ট৷ বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি গৌরাঙ্গ কান্তের ডিভিশন বেঞ্চের তরফ থেকে বলা হয়েছে, রাজ্যের প্লিডারকে দুপুর দু’টোয় উপস্থিত থাকতে৷ কতদিনের মধ্যে এই অনুমতি দেওয়া সম্ভব হবে তা রাজ্য সরকারের কাছে জানতে চেয়েছে আদালত৷

গত ২২ মার্চ একগুচ্ছ এসএসসি জামিন মামলায় নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়া সরকারি আধিকারিকদের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরু করার জন্য সিবিআইএর তরফ থেকে রাজ্যে সরকারের কাছে অনুমোদন চাওয়া হয়৷ কিন্তু সেই বিষয়ের মামলায় এখনও রিপোর্ট নেই রাজ্যের মুখ্যসচিবের৷ এই নিয়েই এ দিনে অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি জয়মাল্য বাগচি৷ পাশাপাশি, এই বিষয়ে স্পষ্ট উত্তর পেতে রাজ্যে জিপি-কে দুপুর দু’টোয় আদালতে উপস্থিত হওয়ার নির্দেশ দেন বিচারপতিরা৷

উল্লেখ্য, আদালতের তরফ থেকে ৩ এপ্রিলের মধ্যে রিপোর্ট তলব করা হয়েছিল, আজ রিপোর্ট পেশ না হওয়ায় এই তলব করা হয়৷ এই নিয়ে বিচারপতি বাগচীর মন্তব্য, ‘কেন মুখ্যসচিব উত্তর দেননি? আদালত আশা করেছিল, মুখ্যসচিব রিপোর্ট দেবেন৷ তিনি কী করেছেন বা কী করেননি তা নিয়ে তো জানাতে পারতেন৷ এটা খুবই বেদনাদায়ক৷ কতদিনের মধ্যে অনুমতি দিতে পারবেন, তা জানতে চাওয়া হয়েছিস৷ আদালত মুখ্যসচিবকে নির্দেশ দিয়েছে, তার পরেও৷’

Your Opinion

We hate spam as much as you do