Tranding

04:05 PM - 22 Mar 2026

Home / Politics / সাগরদিঘীতে কংগ্রেস কর্মী গ্রেফতার, প্রতিবাদে অধীর, সেলিমের

সাগরদিঘীতে কংগ্রেস কর্মী গ্রেফতার, প্রতিবাদে অধীর, সেলিমের

নির্বাচন কমিশনারকে চিঠি অধীর চৌধুরীরচিঠিতে অধীর রঞ্জন চৌধুরী অভিযোগ করেছেন, সাগরদিঘীর পুলিশ শাসক দল তৃণমূল কংগ্রেসের কথায় কাজ করছে ৷ তাই বিনা প্ররোচনায় কংগ্রেসের কর্মী এম আর সাইদুর রহমানকে গ্রেফতার করা হয়েছে রাত সাড়ে ৩ টের সময় ৷ এর জন্য তিনি কাঠগড়ায় তুলেছেন সাগরদিঘীর ওসিকে ৷ কমিশনের তরফে নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু ভাবে করা হচ্ছে বলেও চিঠিতে অধীর জানিয়েছেন ৷

সাগরদিঘীতে কংগ্রেস কর্মী গ্রেফতার, প্রতিবাদে অধীর, সেলিমের

সাগরদিঘীতে কংগ্রেস কর্মী গ্রেফতার, প্রতিবাদে অধীর, সেলিমের 
 
Feb 18, 2023, 


 মুর্শিদাবাদের সাগরদিঘী উপ নির্বাচন (Sagardighi By Poll) যতই এগিয়ে আসছে, ততই রাজনৈতিক উত্তেজনা বাড়তে শুরু করেছে । শুক্রবার রাতে সাগরদিঘীর কংগ্রেস কর্মী এম আর সাইদুর রহমানকে গ্রেফতার করা হয়েছে  । কংগ্রেসের দাবি, তাঁকে অনৈতিক ভাবে গ্রেফতার করা হয়েছে । এর বিরুদ্ধে শনিবার সাগরদিঘী থানার সামনে বিক্ষোভ দেখায় কংগ্রেস । নেতৃত্বে ছিলেন কংগ্রেস সাংসদ অধীররঞ্জন চৌধুরীর  । একই ইস্যুতে তিনি ভারতের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারকে শনিবার সকালে চিঠি লিখেছেন । চিঠিতে সাগরদিঘীর বর্তমান অবস্থার কথা উল্লেখ করেছেন।

নির্বাচন কমিশনারকে চিঠি অধীর চৌধুরীরচিঠিতে অধীর রঞ্জন চৌধুরী অভিযোগ করেছেন, সাগরদিঘীর পুলিশ শাসক দল তৃণমূল কংগ্রেসের  কথায় কাজ করছে ৷ তাই বিনা প্ররোচনায় কংগ্রেসের কর্মী এম আর সাইদুর রহমানকে গ্রেফতার করা হয়েছে রাত সাড়ে ৩ টের সময় ৷ এর জন্য তিনি কাঠগড়ায় তুলেছেন সাগরদিঘীর ওসিকে ৷ কমিশনের  তরফে নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু ভাবে করা হচ্ছে বলেও চিঠিতে অধীর জানিয়েছেন ৷ তার পরও পুলিশের আচরণে পরিবেশ নষ্ট হচ্ছে বলে তাঁর অভিযোগ ৷ তাই নির্বিঘ্নে ভোট করানোর জন্য অবিলম্বে কমিশনের পদক্ষেপ করা উচিত বলে তিনি মনে করেন ৷ সেই আবেদনই তিনি কমিশনের কাছে করেছেন ৷

 

প্রদেশ কংগ্রেসের অভিযোগ, শুক্রবার গভীর রাতে সাগরদিঘী বিধানসভার পাটকেল ভাঙা গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস কর্মী সাইদুর ইসলামকে তুলে নিয়ে যায় পুলিশ । বিনা কারণে তার বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে গ্রেফতার করা হয়েছে । তাই, সাইদুর ইসলামকে ছাড়ার দাবিতে সাগরদিঘী থানার সামনে অবস্থান বিক্ষোভ হয় । ওই অবস্থান বিক্ষোভে ছিলেন কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস, অধীররঞ্জন চৌধুরী-সহ দলীয় কর্মীরা । তাঁদের সঙ্গে বিক্ষোভে সামিল হন বাম কর্মী সমর্থকরা ।


উল্লেখ্য, সাগরদিঘী বিধানসভার উপ নির্বাচনে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর অনুরোধে বামফ্রন্টের পক্ষ থেকে কোনও রকম প্রার্থী দেওয়া হয়নি ৷ বামেরা কংগ্রেস প্রার্থীকেই ওই কেন্দ্রে সমর্থন করছে ৷
আজ গ্রেপ্তার প্রসঙ্গে তীব্র প্রতিবাদ করেন সিপিআইএমের রাজ‍্য সম্পাদক মহঃ সেলিম। তিনি অবিলম্বে সাইদুলের মুক্তির দাবী করেন।

Your Opinion

We hate spam as much as you do