মেহবুবা মুফতি এদিন টুইট করে বলেছেন, রাষ্ট্রীয় রাইফেলসের ৫০ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানদের পুলওয়ামার মসজিদের ভিতরে ঢুকে জয় শ্রী রাম স্লোগান দেওয়ার কথা শুনে হতবাক হয়ে গিয়েছে। এই পদক্ষেপ উস্কানিমূলক বলেও মন্তব্য করেছেন তিনি।
সেনারা মসজিদে জয় শ্রী রাম স্লোগান দিতে বাধ্য করেছে! মেহবুবার অভিযোগ
Tuesday, June 27, 2023
মসজিদে মুসলিমদের জয় শ্রী রাম বলতে বাধ্য করা হয়েছে। ঘটনাটি পুলওয়ামার। জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পিডিপি নেত্রী মেহবুবা মুফতি এদিন এমমনটাই অভিযোগ করেছেন। যদিও এব্যাপারে সেনাবাহিনীর প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।
পিডিপি নেত্রীর অভিযোগ রাষ্ট্রীয় রাইফেলসের ৫০ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানদের বিরুদ্ধে। তিনি বলেছেন, এই ধরনের কাজ উস্কানিমূলক। তিনি বিষয়টি নিয়ে তদন্ত করে দেখতে অনুরোধ করেছেন লেফটেন্ট্যান্ট জেনারেল রাজীব ঘাইকে।
গত ১৪ জুন লেফটেন্ট্যান্ট জেনারেল রাজীব ঘাই কৌশলগতভাবে শ্রীনগর ভিত্তিক চিনার কর্পস কমান্ডের দায়িত্ব গ্রহণ করেছেন। মূল কাজ হল পাকিস্তানের সঙ্গে নিয়ন্ত্রণ রেখা এবং কাশ্মীরে সন্ত্রাস বিরোধী অভিযানে নেতৃত্ব দেওয়া।
মেহবুবা মুফতি এদিন টুইট করে বলেছেন, রাষ্ট্রীয় রাইফেলসের ৫০ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানদের পুলওয়ামার মসজিদের ভিতরে ঢুকে জয় শ্রী রাম স্লোগান দেওয়ার কথা শুনে হতবাক হয়ে গিয়েছে। এই পদক্ষেপ উস্কানিমূলক বলেও মন্তব্য করেছেন তিনি।
গত এপ্রিলে মেববুবা মুফতি অভিযোগ করেছিলেন G20 ইভেন্টের দৌড়ে স্থানীয় পুরুষদের গ্রেফতার এবং নির্যাতন করা হয়েছিল। সেই সময় তিনি জম্মু ও কাশ্মীরের পরিস্থিতিতে গুয়ান্তানামো বে-র থেকেও খারাপ বলে অভিযোগ করেছিলেন
We hate spam as much as you do