নির্মলা সীতারমনের বাজেট পেশের পরে তা যেমন দেশের অর্থনীতিতে পরিবর্তন আনবে বলে মনে করা হচ্ছে, ঠিক তেমনই ব্যাঙ্কের (bank) পরিষেবার পরিবর্তনেও সাধারণ মানুষের পকেটের ওপরেও প্রভাব ফেলবে।
বাজেটের পর ব্যাঙ্কিং পরিষেবায় বড় পরিবর্তন সরাসরি প্রভাব সাধারণ মানুষের সমস্যার প্রশ্ন
পয়লা ফেব্রুয়ারি থেকে বিভিন্ন ব্যাঙ্কের পরিষেবায় পরিবর্তন হয়েছে। একদিকে এদিন সংসদে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের বাজেট পেশের পরে তা যেমন দেশের অর্থনীতিতে পরিবর্তন আনবে বলে মনে করা হচ্ছে, ঠিক তেমনই ব্যাঙ্কের (bank) পরিষেবার পরিবর্তনেও সাধারণ মানুষের পকেটের ওপরেও প্রভাব ফেলবে।
এসবিআই-এ পরিবর্তন
দেশের সব থেকে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এসবিআই-এ এদিন থেকে টাকা ট্রান্সফারের নিয়মে বদল হয়েছে। এগিন থেকে আইএমপিএস-এর মাধ্যমে ২ থেকে ৫ লক্ষ টাকা পাঠাতে ২০ টাকা এবং জিএসটি নেবে। সরাসরি বলতে গেলে টাকা ট্রাল্সফারের খরচ বাড়ল। এব্যাপারে উল্লেখ করা যেতে পারে ২০২১-এর অক্টোবর থেকে রিজার্ভ ব্যাঙ্ক আইএমপিএস-এর মাধ্য টাকা ট্রান্সফারের সীমা ২ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৫ লক্ষ টাকা করেছে।
ব্যাঙ্ক অফ বরোদায় পরিবর্তন
এদিন থেকে ব্যাঙ্ক অফ বরোদায় চেক ক্লিয়ারেন্স নিয়ম অন্তর্ভুক্ত করা হয়েছে। এদিন থেকে গ্রাহকদের চেক পেমেন্টের জন্য নির্দিষ্ট নিয়ম অনুসরণ করতে হবে। অর্থাৎ এবার থেকে চেক সংক্রান্ত তথ্য পাঠাতে হবে, তবেই চেক ক্লিয়ার করা হবে। তবে এই পরিবর্তন শুধুমাত্র ১০ লক্ষ টাকার ওপরে চেক ক্লিয়ারেন্সের জন্য।
পরিবর্তন পিএনবিতেও
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে যেসব নিয়মে পরিবর্তন হয়েছে, তাতে গ্রাহকের পকেটের ওপরে প্রভাব পড়বে। যদি অ্যাকাউন্টে অর্থের অভাব থাকে, যার জন্য যদি কোনও বিনিয়োগ ব্যর্থ হয়, সেক্ষেত্রে জরিমান দিতে হবে ২৫০ টাকা। আগে এই জরিমান ছিল ১০০ টাকা। অর্থাৎ এদিন থেকে জরিমানার জন্য বেশি অর্থ দিতে হবে।
We hate spam as much as you do