রবিবার দুপুরে হাসপাতাল থেকে সুর সম্রাজ্ঞীর মরদেহ নিয়ে যাওয়া হবে তাঁর বাসভবনে। সেখানে তাঁকে শ্রদ্ধা জানাতে পারবেন সকলে। এরপর সন্ধ্যায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে মুম্বইয়ের শিবাজী পার্কে। সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। রবিবার সকালে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এদিন সকালে দুঃসংবাদটি প্রথম জানান লতা মঙ্গেশকরের বোন ঊষা মঙ্গেশকর। তিনি বলেন, ''দিদি আর নেই। আজ সকালে উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।''
লতার প্রয়াণে ২ দিনের রাষ্ট্রীয় শোক দেশে, সোমবার রাজ্যে অর্ধদিবস ছুটি
লতা মঙ্গেশকরের (Lata Mangeshkar) জীবনাবসানে শোকস্তব্ধ গোটা দেশ। আগামী দু'দিন রাষ্ট্রীয় শোক জারি করা হয়েছে দেশে। অর্ধনমিত থাকবে জাতীয় পতাকাও। লতা মঙ্গেশকরের জীবনাবসানে আগামী দু'দিন রাষ্ট্রীয় শোক ঘোষিত হল দেশজুড়ে। সোমবার পশ্চিমবঙ্গেও অর্ধদিবস ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সন্ধ্যায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে মুম্বইয়ের শিবাজী পার্কে।
বসন্ত পঞ্চমী তিথিতেই সুরলোকের উদ্দেশে পাড়ি দিলেন সুরসম্রাজ্ঞী। গোটা বিশ্বজুড়ে অগণিত অনুরাগীদের কাছে তিনি ‘মানব-সরস্বতী’। জীবদ্দশায় সাত দশকের মিউজিক কেরিয়ারে এত সংখ্যক গান গেয়েছেন যে, নিজেও সেই রেকর্ড রাখেননি। সৃষ্টিকর্তা আসলে সৃষ্টির হিসাব রাখেননি। গিনেস বুক অফ রেকর্ড-এ লতা মঙ্গেশকরের গাওয়া গানের সংখ্যা ত্বত্ত্ব নিয়েও বিতর্ক হয়েছে। তবে তথ্যসূত্রে চোখ রাখলে নথি বলছে, ৩০-৫০ হাজারের মতো গান রেকর্ড করেছেন কিংবদন্তী এই গায়িকা। মোট ৩৬টি ভাষায় নিখুঁত উচ্চারণে গান গাওয়া তো আর সহজ কথা নয়, তাই বোধহয় তিনি সুরসম্রাজ্ঞী। দেশের সঙ্গীতদুনিয়ার কাছে পূজিতা হয়ে এসেছেন মানব-সরস্বতী-রূপে। রবিবার সকালে যখন লতা মঙ্গেশকরের প্রয়াণের খবর প্রকাশ্যে এল, আলসে ছুটির সকালেও চুপ থাকতে পারলেন না তারকারা। একের পর এক টুইট করে শ্রদ্ধাজ্ঞাপন করে চলেছেন তাঁরা।
রবিবার দুপুরে হাসপাতাল থেকে সুর সম্রাজ্ঞীর মরদেহ নিয়ে যাওয়া হবে তাঁর বাসভবনে। সেখানে তাঁকে শ্রদ্ধা জানাতে পারবেন সকলে। এরপর সন্ধ্যায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে মুম্বইয়ের শিবাজী পার্কে। সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। রবিবার সকালে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এদিন সকালে দুঃসংবাদটি প্রথম জানান লতা মঙ্গেশকরের বোন ঊষা মঙ্গেশকর। তিনি বলেন, ''দিদি আর নেই। আজ সকালে উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।'' দীর্ঘ প্রায় একমাস ধরে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন 'ভারতের নাইটিঙ্গল'। তাঁর চিকিৎসায় দিনরাত করে করে দিয়েছিলেন মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালের চিকিৎসক ডা. প্রতীত সামদানি। লতা মঙ্গেশকরের স্বাস্থ্য সম্পর্কিত সমস্ত আপডেট নিয়মিত সকলকে জানিয়ে এসেছেন তিনি। এদিন চিকিৎসক সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ''অত্যন্ত বেদনার সঙ্গে জানাচ্ছি, আজ সকাল ৮টা ১২ মিনিটে লতা মঙ্গেশকরজির জীবনবসান হয়েছে। মাল্টি অর্গান ফেলিওরের জেরেই তাঁর মৃত্যু হয়েছে।''
১৯২৯ সালের ২৮ সেপ্টেম্বর তৎকালীন ইন্দোরে জন্মগ্রহণ করেন লতা মঙ্গেশকর । তাঁর পিতা পণ্ডিত দীনানাথ মঙ্গেশকর একজন মারাঠি ও কোঙ্কিনী সঙ্গীতজ্ঞ এবং মঞ্চ অভিনেতা ছিলেন। তাঁর মা হলেন শেবন্তী (পরে নাম পরিবর্তন করে সুধামতি রাখেন) বম্বে প্রেসিডেন্সির তালনারের গুজরাতি নারী ৷ পাঁচ ভাইবোনের মধ্য লতাই ছিলেন সবচেয়ে বড় ৷
We hate spam as much as you do