Tranding

11:30 AM - 04 Feb 2026

Home / Education / সারা দেশের মধ্যে অ্যাকাডেমিক র‌্যাঙ্কিং এ দ্বিতীয় সেরা কলকাতা বিশ্ববিদ্যালয়!

সারা দেশের মধ্যে অ্যাকাডেমিক র‌্যাঙ্কিং এ দ্বিতীয় সেরা কলকাতা বিশ্ববিদ্যালয়!

পড়াশোনার ভিত্তিতে দেশের মধ্যে দ্বিতীয় সেরা কলকাতা বিশ্ববিদ্যালয়। তবে, সবার প্রথম স্থানটি দখল করেছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স। বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় রয়েছে তৃতীয় স্থানে, চতুর্থ স্থানটি দখল করেছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি দিল্লি, পঞ্চম হয়েছে আইআইটি খড়্গপুর, ষষ্ঠ স্থানে আইআইটি মাদ্রাজ, সপ্তম স্থানটি দখল করেছে জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়, অষ্টম স্থানে রয়েছে দিল্লি বিশ্ববিদ্যালয়, নবম হয়েছে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস এবং দশম স্থানে রয়েছে ভেলোর ইনস্টিটিউট অফ টেকনোলজি।

সারা দেশের মধ্যে অ্যাকাডেমিক র‌্যাঙ্কিং এ দ্বিতীয় সেরা  কলকাতা বিশ্ববিদ্যালয়!

সারা দেশের মধ্যে অ্যাকাডেমিক র‌্যাঙ্কিং এ দ্বিতীয় সেরা  কলকাতা বিশ্ববিদ্যালয়! 


Calcutta University: রাজ্যেরর গুরুত্বপূর্ণ   শিক্ষাপ্রতিষ্ঠান কলকাতা বিশ্ববিদ্যালয় পড়াশোনার ভিত্তিতে দেশের দ্বিতীয় সেরা বিশ্ববিদ্যালয়ের তকমা পেল 
 রাজ্যের এই ঐতিহ্যশালী শিক্ষাপ্রতিষ্ঠান। 


অ্যাকাডেমিক র‌্যাঙ্কিং অফ ওয়ার্ল্ড ইউনিভার্সিটিস (এআরডব্লিউইউ)-র ২০২১ সালের প্রকাশিত তালিকা অনুযায়ী পড়াশোনার ভিত্তিতে দেশের মধ্যে দ্বিতীয় সেরা কলকাতা বিশ্ববিদ্যালয়। তবে, সবার প্রথম স্থানটি দখল করেছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স। বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় রয়েছে তৃতীয় স্থানে, চতুর্থ স্থানটি দখল করেছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি দিল্লি, পঞ্চম হয়েছে আইআইটি খড়্গপুর, ষষ্ঠ স্থানে আইআইটি মাদ্রাজ, সপ্তম স্থানটি দখল করেছে জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়, অষ্টম স্থানে রয়েছে দিল্লি বিশ্ববিদ্যালয়, নবম হয়েছে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস এবং দশম স্থানে রয়েছে ভেলোর ইনস্টিটিউট অফ টেকনোলজি।

রাজ্য়ের অন্যতম প্রধান শিক্ষাপ্রতিষ্ঠান কলকাতা বিশ্ববিদ্যালয়ের এই  গৌরবপ্রাপ্তির পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমস্ত শিক্ষক, ছাত্র-ছাত্রী এবং অন্যান্য কর্মীকে শুভেচ্ছা জানিয়েছেন। ট্যুইটে তিনি লিখেছেন, 'অ্যাকাডেমিক র‌্যাঙ্কিং অফ ওয়ার্ল্ড ইউনিভার্সিটিস পক্ষ থেকে রাজ্য সরকারকে জানানো হয়েছে, কলকাতা বিশ্ববিদ্যালয় এই ক্রমতালিকায় সেরাদের তালিকায় রয়েছে। বিশ্ববিদ্যালয়ের সমস্ত শিক্ষক, ছাত্র-ছাত্রী এবং অন্যান্য কর্মীদের শুভেচ্ছা জানাই।'


কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, দেশব্যাপী বিশ্ববিদ্যালয় এবং ইনস্টিটিউশনগুলির মধ্যে কলকাতা বিশ্ববিদ্যালয় বিজ্ঞানের দিক থেকে দ্বিতীয় হয়েছে। তাঁর কথায়, 'এই সাফল্য আমাদের অধ্যাপক এবং গবেষকদের নিরন্তর প্রয়াসের মাধ্যমে সম্ভব হয়েছে।'
প্রসঙ্গত, প্রতি বছরই শিক্ষার সঙ্গে যুক্ত সারা বিশ্বের অন্তত ১০০০ বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন ইনস্টিটিউট নিয়ে সমীক্ষা চালায় অ্যাকাডেমিক র‌্যাঙ্কিং অফ ওয়ার্ল্ড ইউনিভার্সিটিস। সেই সমীক্ষাতেই এ বার দারুণ ফল করল কলকাতা বিশ্বিবিদ্যালয়। যে তালিকা তারা প্রকাশ করেছে, তাতে দেখা যাচ্ছে, দেশের প্রায় সব বিশ্ববিদ্যালয়কে পিছনে ফেলে জাতীয় স্তরে দ্বিতীয় স্থানে উঠে এসেছে কলকাতা বিশ্ববিদ্যালয়। সামনে শুধু রয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স

Your Opinion

We hate spam as much as you do