আইন দপ্তরের নোটিশ অনুসারে “অর্ডিন্যান্সের আওতা ভুক্ত যেকোনো ধরনের চালু অথবা ভবিষ্যতের বেআইনি ধর্মঘটের সাথে যুক্ত যেকোনো কাজ শাস্তিযোগ্য , যাতে এক বছর পর্যন্ত জেল অথবা ১০০০০ টাকা জরিমানা অথবা দুইই হতে পারে ।
প্রতিরক্ষা শিল্পে অনির্দিষ্টকালের ধর্মঘটের বিরুদ্ধে কেন্দ্রের অর্ডিন্যান্স জারি
শেষ পর্যন্ত কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে গতকাল বুধবার একটা অর্ডিন্যান্স জারি করা হল । যাতে বলা হল এসেনশিয়াল প্রতিরক্ষা সার্ভিসের সাথে যুক্ত কেউ কোনও বিক্ষোভ বা ধর্মঘটে অংশগ্রহণ করতে পারবে না
অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ডের প্রায় সবকটি বড় ফেডারেশনএর আহবানে সরকারের অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ডকে কর্পোরেটের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্তের বিরোধিতা করে পরের মাসের শেষ থেকে এসেনশিয়াল প্রতিরক্ষা সার্ভিস ২০২১ এ অনির্দিষ্ট কালের জন্য ধর্মঘট ডাকার সিদ্ধান্ত হয়েছিল ।
একটি গেজেট প্রকাশ করে জানানো হয়েছে যে সমস্ত কর্মচারী প্রতিরক্ষার সরঞ্জাম উৎপাদনের এবং পরিষেবার সাথে যুক্ত ,এবং মিলিটারির সাথে যুক্ত সমস্ত কর্মী এই অর্ডিন্যান্সের আওতায় এসেছে ।
আইন দপ্তরের নোটিশ অনুসারে “অর্ডিন্যান্সের আওতা ভুক্ত যেকোনো ধরনের চালু অথবা ভবিষ্যতের বেআইনি ধর্মঘটের সাথে যুক্ত যেকোনো কাজ শাস্তিযোগ্য , যাতে এক বছর পর্যন্ত জেল অথবা ১০০০০ টাকা জরিমানা অথবা দুইই হতে পারে ।
এখানে বলা হয়েছে কাউকে ধর্মঘটে প্ররোচনা দেওয়াও বেআইনি এবং শাস্তিযোগ্য । তার ঘোষিত জরিমানা সহ দুবছর পর্যন্ত জেল হতে পারে । গত ১৬ই জুন সরকার দেশের সাতটি রাস্ত্রায়ত্ব প্রতিরক্ষা সংস্থার যে ৪১ টি প্রতিরক্ষার সরঞ্জাম ও অস্ত্র প্রস্তুতকারী ফ্যাক্টরির ২০০ বছরের পুরনো অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ডকে তথাকথিত দক্ষতা বাড়ানোর উদ্দেশে পুনর্গঠিত করার জন্য কর্পোরেটের হাতে দেওয়ার বহুদিন ধরে আলচিত সিদ্ধান্ত নিয়েছে ।
প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এই বিষয়ে নিশ্চিত করেন ৭০০০০ কর্মচারীর সার্ভিসএ কোনও পরিবর্তন হবে না এবং এই সিদ্ধান্ত ভারতের প্রতিরক্ষা ব্যাবস্থাকে আরও আধুনিক ও মজবুত করার জন্য । এই নোটিফিকেশন জারি হবার সময় অর্ডিন্যান্স ধর্মঘটের কথা জানা ছিল কিনা বোঝা যাচ্ছে না ।
গেজেট নোটিফিকেশনএ বলা হয়েছে এখন সংসদ বন্ধ , সুতরাং রাষ্ট্রপতি এই অর্ডিন্যান্স জারি করলেন । সেই সঙ্গে বলা হয়েছে দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও উন্নত ও শক্তিশালী করার জন্য এই কর্পোরেটাইসেসন এর সিদ্ধান্ত ।
সংগৃহীত – Ndtv news
We hate spam as much as you do