Tranding

01:36 AM - 12 Apr 2026

Home / Others / কমিশনের দপ্তরে বামপন্থী বিক্ষোভ মিছিল , বিবেচনাধীন ভোটারের ২৭ লক্ষ নাম বাদের বিরুদ্ধে 

কমিশনের দপ্তরে বামপন্থী বিক্ষোভ মিছিল , বিবেচনাধীন ভোটারের ২৭ লক্ষ নাম বাদের বিরুদ্ধে 

সমস্ত বৈধ ভোটাররা আসন্ন নির্বাচনে যাতে তারা ভোট দিতে পারে তার সুবন্দোবস্ত করতে হবে অর্থাৎ ভোটার তালিকায় নাম নথিভূক্ত করতে হবে।

কমিশনের দপ্তরে বামপন্থী বিক্ষোভ মিছিল , বিবেচনাধীন ভোটারের ২৭ লক্ষ নাম বাদের বিরুদ্ধে 

কমিশনের দপ্তরে বামপন্থী বিক্ষোভ মিছিল , বিবেচনাধীন ভোটারের ২৭ লক্ষ নাম বাদের বিরুদ্ধে 


11 এপ্রিল 2026

আসন্ন বিধানসভা নির্বাচনে সাতাশ লক্ষাধিক বিবেচনাধীন ভোটারদের নাম বাদ দেওয়ার বিরুদ্ধে আজ ১১ইএপ্রিল বামপন্থী দলসমূহের ডাকে নির্বাচন কমিশনের দপ্তরে একটি বিক্ষোভ মিছিল ডাক দেওয়া হয় ধর্মতলা লেনিন মূর্তির পাদদেশ থেকে। যে মিছিলে আই এস এফ ও বামপন্থী দলগুলির সমর্থক সাধারণ নাগরিক সহ আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বী বাম সমর্থিত মনোনীত প্রার্থীরা এবং বামপন্থী দলের শীর্ষ নেতৃত্বরা মিছিলে অংশগ্রহণ করেন, যারা একযোগে দাবি তোলেন,সমস্ত বৈধ ভোটাররা আসন্ন নির্বাচনে যাতে তারা ভোট দিতে পারে তার সুবন্দোবস্ত করতে হবে অর্থাৎ ভোটার তালিকায় নাম নথিভূক্ত করতে হবে।সাথে এস আই আর এর নামে যে হয়রানি ও হেনস্থা চলছে নিরন্তর নির্বাচন কমিশন কর্তৃক তা বন্ধ করতে হবে এছাড়াও শান্তি,সুষ্ঠ,অবাধ নির্বাচনের দাবি নিয়ে এই মিছিল নির্বাচনের প্রাক্কালে নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।।

Your Opinion

We hate spam as much as you do