রাজ্যের তরুণ বিধায়কদের অন্যতম ভাঙর থেকে নির্বাচিত আইএসএফ-র জনপ্রতিনিধি মহঃ নওশাদ সিদ্দিকী এবং শাসক দলের বিরুদ্ধে আন্দোলনরত ৮৮ জন মানুষকে একটির পর একটি মামলায় জড়িয়ে কারাবন্দী রাখছে রাজ্য প্রশাসন। রাজনৈতিক অভিসন্ধিমূলক নানা অপবাদের শিকার করতে চাইছে। লক্ষ্য একটাই -আগামী পঞ্চায়েত নির্বাচনকেও বিরোধীদলীয় প্রভাবমুক্ত করা।
বিধায়ক নৌশাদের মুক্তির দাবিতে ৮৮ জন বুদ্ধিজীবীর যৌথ বিবৃতি
26 Feb 2023
রাজ্যের একমাত্র মোদী মমতা বিরোধী বিধায়ক নওাসাদ সিদ্দিকী জেলে কেন, মিছিলে উঠেছে স্লোগান। আবার মিছিলই দিয়েছে জবাব। স্লোগানে, প্ল্যাকার্ডে, ব্যানারে ফুটে উঠেছে জবাব। বিধানসভায় তৃণমূল এবং বিজেপি’র বিরোধী একমাত্র স্বর দাবিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। তৃণমূল সরকার ঠিক তাই করছে, আরএসএস-বিজেপি যা চায়।
২১ জানুয়ারি ভাঙড়ের হাতিশালায় হামলা হয়েছিল নওসাদেরই ওপর। আইএসএফ সমর্থকদের ওপর। দায়ী তৃণমূল নেতা আরাবুল ইসলাম, বুক ফুলিয়ে যাকে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে। আর নিজের দলের কর্মসূচিতে যোগ দিতে গিয়ে আক্রান্ত বিধায়ক জেলে। ধর্মতলায় মিছিলের সময়ে গ্রেপ্তার হয়েছেন। তাঁকে বন্দি করে রাখা হয়েছে জেলে, নতুন নতুন অভিযোগ খুঁজে বের করছে পুলিশ। চেষ্টা হচ্ছে বন্দিত্বের মেয়াদ বাড়ানোর।
এরা যে গণতন্ত্রকে কিভাবে ধ্বংস করা হচ্ছে আর কিভাবে সাম্প্রদায়িক রাজনীতির রাস্তা চওড়া করা হচ্ছে তার আরেকটি নিদর্শন নওাসাদ সিদ্দিকীর জেল।
এবার এর বিরুদ্ধে ও নওসাদের মুক্তির দাবীতে রাজ্যের ৮৮ জন বামপন্থী প্রগতিশীল বুদ্ধিজীবীরা যৌথ বিবৃতি দিলেন
বিবৃতি এই রকম
রাজ্যের তরুণ বিধায়কদের অন্যতম ভাঙর থেকে নির্বাচিত আইএসএফ-র জনপ্রতিনিধি মহঃ নওশাদ সিদ্দিকী এবং শাসক দলের বিরুদ্ধে আন্দোলনরত ৮৮ জন মানুষকে একটির পর একটি মামলায় জড়িয়ে কারাবন্দী রাখছে রাজ্য প্রশাসন। রাজনৈতিক অভিসন্ধিমূলক নানা অপবাদের শিকার করতে চাইছে। লক্ষ্য একটাই -আগামী পঞ্চায়েত নির্বাচনকেও বিরোধীদলীয় প্রভাবমুক্ত করা। এটা সংসদীয় গণতন্ত্রের পক্ষে চরম অবমাননাকর এবং রাজনৈতিক প্রতিহিংসামূলক।এই মামলায় বন্দী থাকা মানুষদের মধ্যে বহু গ্রামীন শ্রমজীবী,শিক্ষক,চাকুরীজীবী মানুষরা আছেন যাঁদের জীবন-জীবিকা এই ঘটনায় বিপর্যস্ত হয়ে পড়েছে। আমরা অবিলম্বে বিধায়ক নওশাদ সিদ্দিকী সহ ৮৮ জন আন্দোলনকারীর মুক্তির দাবি করছি।
.........
সাক্ষরকারী -----
পবিত্র সরকার, সব্যসাচী চক্রবর্তী , অনীক দত্ত, চন্দন সেন (নাট্যকার), ডাঃ কমলেশ্বর মুখোপাধ্যায়, মালিনী ভট্টাচার্য, অধ্যাপক অভিজিত চক্রবর্তী , অধ্যাপক মহালয়া চট্টোপাধ্যায় , বিকাশরঞ্জন ভট্টাচার্য, অসিত বসু, সীমা মুখোপাধ্যায় , বিমল চক্রবর্তী, বাদশা মৈত্র, দেবদূত ঘোষ, চন্দন সেন (অভিনেতা), অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র , অর্ক, দীপালী ভট্টাচার্য, সুপ্রিয় দত্ত, রজত বন্দ্যোপাধ্যায়, দিব্যেন্দু চট্টোপাধ্যায়, পূরবী মুখোপাধ্যায় , অধ্যাপক গাউসাল আজম খান , অধ্যাপক পার্থিব বসু,হিরন্ময় ঘোষাল, অধ্যাপক সইফুল্লা, ডাঃ ফুয়াদ হালিম, মানসী সিনহা, দেবপ্রতিম দাশগুপ্ত (তাজু), সৌরভ পালোধী, দীপঞ্জন ভট্টাচার্য (জ্যাক), জয়রাজ ভট্টাচার্য, কাজী কামাল নাসের, মনীষা আদক , সারণ দত্ত, অদিতি চৌধুরী, অনন্ত, অধ্যাপক অভিজিৎ ভট্টাচার্য, অধ্যাপক অরিত্র বন্দ্যোপাধ্যায়, অধ্যাপক অরিন্দম শীল, আজহার সেলিম, ডঃ আনোয়ার সাদাত হালদার, অধ্যাপক আবু সালেহ, অধ্যাপক আবু সিদ্দিকি, অধ্যাপক আব্দুর রফিক, আব্দুর রফিক, আমিরুল আলম, অধ্যাপক আশীষ রঞ্জন দাস, আসিকুল আলম, অধ্যাপক ইকবাল আলম, ইমরান খান, অধ্যাপক উৎসব চৌধুরী, এ কে এম গোলাম মর্ত্তোজা, এস এ রহমান, ওমর ফারুক,কুতুবউদ্দিন খান, গিয়াসউদ্দিন সিদ্দিক, অধ্যাপক গৌতম গঙ্গোপাধ্যায়, অধ্যাপক গৌতম সরকার, ডেইজি, অধ্যাপক দীপঙ্কর চট্টোপাধ্যায়, অধ্যাপক পার্থপ্রতিম রায়, মহম্মদ হাসানুজ্জামান, মাসুদ তফাদার, অধ্যাপক মীরাতুন নাহার, অধ্যাপক মুক্তিপদ সিনহা, মোতাহার হোসেন, মোহাম্মদ সানাউল্লাহ, রইসউদ্দিন, অধ্যাপক রবিউল ইসলাম, রাজেশ সরদার, অধ্যাপক রাজ্যেশ্বর সিনহা, অধ্যাপক রোশনারা মিশ্র, শেখ আবিদ হাসান, শেখ আমানুল্লাহ, অধ্যাপক শ্যামল চক্রবর্তী, অধ্যাপক সনাতন চট্টোপাধ্যায়, অধ্যাপক সঞ্জয় কুমার, সফিকুল ইসলাম, অধ্যাপক স্বপন চক্রবর্তী, অধ্যাপক সাই শেখ, সাইফুল শেখ, অধ্যাপক সাজ্জাদ হোসেন, অধ্যাপক সাংখ্যায়ন চৌধুরী চৌধুরী, অধ্যাপক সান্তন চট্টোপাধ্যায়, ডঃ সামিম আহমেদ, সারিফা চৌধুরী, সালেনুর ইসলাম গাজী, অধ্যাপক সুগত রায়, অধ্যাপক সুদীপ্ত বন্দ্যোপাধ্যায়, সুমিত, অধ্যাপক সুস্মিতা সরকার, সেখ সাজাহান।
We hate spam as much as you do