গত ৭ই জানুয়ারি থেকে হায়দ্রাবাদে সিপিএমের কেন্দ্রীয় কমিটির বৈঠক চলছিল। এরই মধ্যে ৮ ই জানুয়ারি তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর ডাকে বৈঠকে অংশ নেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, পলিটব্যূরোর সদস্য মানিক সরকার, কে রামচন্দ্রন পিল্লাই, বালাকৃষ্ণন, এম এ বেবি।
বামনেতৃত্বের সাথে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর বৈঠক : বিজেপি বিরোধী ঐক্যমঞ্চ গড়ার আহ্বান
গত শনিবার হায়দ্রাবাদে সিপিআইএম এবং সিপিআই শীর্ষ নেতৃত্বের সাথে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের বৈঠক হয়। দেশজুড়ে বিজেপি বিরোধী ঐক্য গড়ার আহ্বান এই বৈঠকের মুখ্য উদ্দেশ্য। জাতীয় রাজনীতি থেকে বিজেপিকে নির্মুল করার উদ্যোগ গ্রহণ করতে হবে।
দেশজুড়ে মোদী সরকারের বিরুদ্ধে জনমত সংগঠিত হচ্ছে। এর মধ্যে পাঁচ রাজ্যে ভোট। আগামী ২০২৪ এর লোকসভা ভোটকে সামনে রেখে সমমনোভাবাপন্ন সমস্ত বিরোধী দলগুলোকে এক যায়গায় আসতে হবে।
গত ৭ই জানুয়ারি থেকে হায়দ্রাবাদে সিপিএমের কেন্দ্রীয় কমিটির বৈঠক চলছিল। এরই মধ্যে ৮ ই জানুয়ারি তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর ডাকে বৈঠকে অংশ নেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, পলিটব্যূরোর সদস্য মানিক সরকার, কে রামচন্দ্রন পিল্লাই, বালাকৃষ্ণন, এম এ বেবি।
এরপর আলাদা ভাবে সিপিআই এর সাথে বৈঠকে যোগ দেন ডি রাজা, বিনয়বিশ্বম এবং কেরালার মন্ত্রী কে রাজন।
We hate spam as much as you do