Tranding

12:32 PM - 22 Mar 2026

Home / Politics / দেশজুড়ে প্রশ্ন! তৃণমূল কি এবার বিজেপির সুবিধা করতে নেমেছে? তার কংগ্রেস বিরোধিতার মাত্রা এত চড়া কেন?

দেশজুড়ে প্রশ্ন! তৃণমূল কি এবার বিজেপির সুবিধা করতে নেমেছে? তার কংগ্রেস বিরোধিতার মাত্রা এত চড়া কেন?

বাংলা হোক বা গোয়া, সুযোগ পেলেই সনিয়া-রাহুলদের আক্রমণ করছেন মমতা। ভোটকুশলী প্রশান্ত কিশোর বিজেপির প্রশস্তি গাইলেন, বর্তমানে ভারতীয় রাজনীতিতে কংগ্রেসের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে দিলেন। যদিও তাঁর মন্তব্য অনুযায়ী প্রতিক্রিয়া ব্যক্ত করেছে বিজেপি ও কংগ্রেস। তৃণমূল নেতৃত্ব পিকের ব্যক্তিগত মতামত বলে দায় এড়িয়েছে। এদিকে তৃণমূলের ভোটকুশলীর মন্তব্যের দিন গোয়া সফরে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

দেশজুড়ে প্রশ্ন! তৃণমূল  কি এবার বিজেপির সুবিধা করতে নেমেছে? তার কংগ্রেস বিরোধিতার মাত্রা এত চড়া কেন?

দেশজুড়ে প্রশ্ন! তৃণমূল  কি এবার বিজেপির সুবিধা করতে নেমেছে? তার কংগ্রেস বিরোধিতার মাত্রা এত চড়া কেন?


মমতার নিশানায় কংগ্রেস, তৃণমূলের নজরে লোকসভার প্রধান বিরোধী দলের তকমা?
তৃণমূল সুপ্রিমোও সুযোগ পেলে কংগ্রেসের সমালোচনা করতে ছাড়ছেন না। তৃণমূল কংগ্রেসের মূল শত্রু কে বিজেপি না কংগ্রেস? বিভ্রান্ত রাজনৈতিক মহল।
এর আগে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সার্বিক ঐক্য হওয়ার ফলেই কংগ্রেসের একদলীয় শাসনের যুগ শেষ হয়। এখন আরো প্রভাবশালী আক্রমনাত্বক একদলীয় শাসন বিজেপির বিরুদ্ধে আবার সার্বিক ঐক্য যেখানে জরুরি মমতা ব্যানার্জী সেখানে ঐক্য ভাঙার নজির সৃষ্টি করছেন।  তাই তার তীব্র কংগ্রেস বিরোধিতা এক ধরনের সন্দেহ সৃষ্টি করেছে।  
 
বাংলা হোক বা গোয়া, সুযোগ পেলেই সনিয়া-রাহুলদের আক্রমণ করছেন মমতা।
ভোটকুশলী প্রশান্ত কিশোর বিজেপির প্রশস্তি গাইলেন, বর্তমানে ভারতীয় রাজনীতিতে কংগ্রেসের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে দিলেন। যদিও তাঁর মন্তব্য অনুযায়ী প্রতিক্রিয়া ব্যক্ত করেছে বিজেপি ও কংগ্রেস। তৃণমূল নেতৃত্ব পিকের ব্যক্তিগত মতামত বলে দায় এড়িয়েছে। এদিকে তৃণমূলের ভোটকুশলীর মন্তব্যের দিন গোয়া সফরে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিন দিনের মাথায় ত্রিপুরা যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারাণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক মহলের মতে, রাজনীতিতে ক্রোণোলজি থাকাটাই দস্তুর। চলার পথ প্রশস্ত করতে নানা কৌশল অবলম্বন করতেই হয়। তবে দলের বিস্তারের পথে তৃণমূলের মূল শত্রু কে? এই প্রশ্নই সকলকে আলোড়িত করছে।

সর্বভারতীয় স্তরে দলের বিস্তারের কথা আগেই ঘোষণা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিল্লি সফরকালে কংগ্রেসনেত্রী সনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তারপর থেকে নিরন্তর কংগ্রেস থেকে তৃণমূল যোগ পর্ব চলছে, নতুবা কংগ্রেসের বিরুদ্ধে লাগাতার তোপ দেগে যাচ্ছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। গুরুত্বপূর্ণ বিষয়, রাজ্যের উপনির্বাচনেও কংগ্রেসকে আক্রমণ শানিয়ে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং তৃণমূল সুপ্রিমোও সুযোগ পেলে কংগ্রেসের সমালোচনা করতে ছাড়ছেন না। অভিজ্ঞ মহলের মতে, তৃণমূল কংগ্রেসের মূল শত্রু কে বিজেপি না কংগ্রেস? তা নিয়ে বিভ্রান্ত রাজনৈতিক মহল। পশ্চিমবঙ্গে একক শক্তিতেই লড়াই করেছে তৃণমূল। কিন্তু ভিন রাজ্য়ে শক্তি বৃদ্ধি করতে শুধু যে বিজেপি-বিরোধিতা করলে হবে না, ভিন্ন রণকৌশল নিচ্ছে তৃণমূল তা ক্রমশ স্পষ্ট হচ্ছে।

এরাজ্যে ২০১৬ বিধানসভা নির্বাচনে বামেদের সঙ্গে জোট করে কংগ্রেস বিরোধী দলের মর্যাদা পেয়েছিল। ২০২১ বিধানসভা নির্বাচনে কংগ্রেস শূন্য। বিজেপি বিরোধী দল। ত্রিপুরা, গোয়ায় কংগ্রেসের বিরুদ্ধে লাগাতার গলা ফাটাচ্ছে তৃণমূল নেতৃত্ব। বিজেপির বিরুদ্ধে বৃহত্তর জোটের যে কথা বলা হচ্ছে কার্যত তা সোনার পাথরবাটি তত্বকেই মনে করিয়ে দিচ্ছে। । কংগ্রেসের যদি আসন সংখ্যা কমে যায় তা হলে আঞ্চলিক দলগুলোর পোয়া বারো।  তৃনমুলের স্বপ্নপূরণের জন্য কংগ্রেসের ফল খারাপ হওয়া খুব জরুরি।
তৃণমূল সর্বভারতীয় ক্ষেত্রে রাজনৈতিক প্রতিপত্তি বৃদ্ধি করতে ছোট রাজ্যগুলিকে প্রথমে টার্গেট করেছে। যে দুটি রাজ্যে ঝাঁপিয়ে পড়েছে, ত্রিপুরায় ২টি ও গোয়ায় ২টি লোকসভার আসন। কিন্তু এই দুই রাজ্যেই বিজেপিকে সরাতে ঐক্য জরুরি। কিন্তু তাতে তৃণমূলের লাভ হবে না। কারন ঐক্য ও লড়াই হলে গোয়ায় কংগ্রেস এবং ত্রিপুরায় বামফ্রন্ট আসবে। তাহলে প্রশ্ন উত্তরপ্রদেশের মত গুরুত্বপূর্ণ রাজ্যের ভোটের আগে এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস কি বিজেপির সুবিধাজনক অবস্থা তৈরি করতে চাইছে?
যদিও লিখেছেন Mamata banerjee is a political tourist in Goa.

Your Opinion

We hate spam as much as you do