চললাম..Alvida…সবার সব কথা শুনলাম – বাবা, (মা) স্ত্রী, কন্যা, দুএকজন প্রিয় বন্ধুবান্ধব.. সবটুকু শুনে বুঝেই অনুভব করেই বলি, চললাম…”বেশ কিছু সময়ে তো থাকলাম”.. কিছু মন রাখলাম কিছু ভাঙলাম..
প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয় বিজেপি ছাড়ছেন
বঙ্গ বিজেপিতে ভাঙন। বিজেপি ছাড়লেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয় (Former Union Minister Babul Supriyo)। শনিবার ফেসবুকে পোস্ট করে দল ছাড়ার কথা ঘোষণা করেন তিনি। পাশাপাশি, অন্য কোনও দলে আপাতত যোগ দিচ্ছেন না বলেও জানিয়েছেন তিনি। তাঁর কথায়, 'সমাজসেবার কাজ করতে হলে কোনও দলে থাকতে হয় না। পরিবারের সকলের সঙ্গে আলোচনা করে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলাম।'
২০১৪, ২০১৯ পরপর দুবার আসানসোল থেকে বিরাট ব্যবধানে জিতে বিজেপি সাংসদ হন বাবুল সুপ্রিয়। দু'বারই প্রতিমন্ত্রীও হন। কিন্ত পূর্ণ মন্ত্রিত্ব পাওয়া হয়নি তাঁর। এবার তো মন্ত্রিত্বের মেয়াদ পূর্ণ হওয়ার আগেই তাঁকে সরিয়ে দেওয়া হয়।
আর তারপর থেকেই দলের সঙ্গে কিছুটা দূরত্ব তৈরি হয় এই বিশিষ্ট সঙ্গীত শিল্পীর।
তারপর কিছুদিন আগেই স্যোশাল মিডিয়ায় তাঁর করা একটি পোস্ট নিয়ে জোর জল্পনা শুরু হয়েছিল রাজনৈতিক মহলে। এবারে তাঁর দ্বিতীয় পোস্ট সেই সম্ভাবনা শেষ করল । বিজেপি ছাড়লেন বাবুল সুপ্রিয়।
এদিন স্যোশাল মিডিয়ায় লেখেন, ‘চললাম..Alvida…সবার সব কথা শুনলাম – বাবা, (মা) স্ত্রী, কন্যা, দুএকজন প্রিয় বন্ধুবান্ধব.. সবটুকু শুনে বুঝেই অনুভব করেই বলি, চললাম…”বেশ কিছু সময়ে তো থাকলাম”.. কিছু মন রাখলাম কিছু ভাঙলাম.. কোথাও আপনাদের হয়তো আমার কাজে খুশি করলাম, কোথাও নিরাশ হতাশ করলাম | মূল্যায়ন আপনারাই নয় করবেন। আমি ”আমার” মনে ওঠা সব প্রশ্নের জবাব দেওয়ার পরই বলছি.. আমার মতো করেই বলছি..চললাম’।
We hate spam as much as you do