Tranding

10:57 AM - 22 Mar 2026

Home / Politics / ২১শে জুলাইয়ের ভার্চুয়াল মঞ্চ থেকে মমতা ব্যানার্জী লোকসভা নির্বাচনেই চোখ রাখলেন

২১শে জুলাইয়ের ভার্চুয়াল মঞ্চ থেকে মমতা ব্যানার্জী লোকসভা নির্বাচনেই চোখ রাখলেন

ভোটকে এখন থেকেই পাখির চোখ করেছে তৃণমূল কংগ্রেস। সেই লক্ষ্যেই রাজ্যের গণ্ডি টপকে গোটা দেশজুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল বক্তব্য সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে।

২১শে জুলাইয়ের ভার্চুয়াল  মঞ্চ থেকে মমতা ব্যানার্জী লোকসভা নির্বাচনেই চোখ রাখলেন

 

২১শে জুলাইয়ের ভার্চুয়াল  মঞ্চ থেকে মমতা ব্যানার্জী লোকসভা নির্বাচনেই চোখ রাখলেন

বুধবার ২১শে জুলাইয়ের মঞ্চ থেকে এক নয়া ভূমিকায় অবতীর্ণ হলেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাখির চোখ ২০২৪ সালের লোকসভা নির্বাচন।  বঙ্গ বিধানসভার আগে গোটা রাজ্যে ঘুরে ঘুরে 'খেলা হবে' স্লোগানকে তৃণমূলের ভোটের অস্ত্র করে তুলেছিলেন, এবার আগামী লোকসভার আগেও মমতা বন্দ্যোপাধ্যায়ের বাজি সেই শব্দবন্ধই। তৃণমূলের শহিদ দিবস পালনের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারির সুরে বললেন, 'বিজেপিকে যতদিন না দেশ থেকে তাড়াচ্ছি, রাজ্যে রাজ্যে খেলা হবে।' আগামী কয়েকদিনের মধ্যেই নয়াদিল্লি যাচ্ছেন বঙ্গের মুখ্যমন্ত্রী। রাজনৈতিক মহলের পর্যবেক্ষণ, আগামী লোকসভা ভোটকে এখন থেকেই পাখির চোখ করেছে তৃণমূল কংগ্রেস। সেই লক্ষ্যেই রাজ্যের গণ্ডি টপকে গোটা দেশজুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল বক্তব্য সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে।

তৃনমুল নেত্রী মুলত যা বললেন তার অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু ফোনে আড়িপাতার ঘটনা। পেগাসাসের নাম করে  সবার ফোনে আড়ি পাতা হচ্ছে। সবার ফোন ট্যাপ করা হচ্ছে। কাউকে ফোন করা যায় না, ফোন ট্যাপ করা থাকে। কারোর ওপর বিশ্বাস করা যায় না। কেন্দ্র সরকার তার ফোন ট্যাপ করছে, রেকর্ড করছে বলে অভিযোগ করেন। বিরোধীদের ফোন ট্যাপ করা হচ্ছে। এই কেন্দ্র সরকারকে না সরানো হলে গোটা দেশ বরবাদ হয়ে যাবে। গণতন্ত্রের নামে গোয়েন্দাগিরি করছে সরকার। 

 

করোনা পরিস্থিতি নিয়ে এক হাত নিলেন মোদী সরকারকে। কোভিডে মনুমেন্টাল ফেলিওর মোদী সরকারের। মোদী সরকারের জন্য গোটা দেশ থেকে ৪ লক্ষ মানুষ করোনায় মারা গিয়েছেন। অক্সিজেন না পেয়ে মারা গিয়েছেন সেই সব মানুষ। মমতা বলেন কোভিড পরিস্থিতিতে  টিকা নেই, অক্সিজেন নেই। মৃতদেহ ভাসিয়ে দেওয়া হয়েছে গঙ্গায়। কোভিড নিয়ে দেশকে শেষ করে দিয়েছে মোদী সরকার। ভ্যাকসিনের ঘাটতি দেশ জুড়ে। ভ্যাকসিনের ঘাটতি নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তিনি বলেন, যে গতিতে টিকাকরণ চলছে তাতে দেশের সব মানুষকে দুটি করে ডোজ দিতে কত বছর লাগবে? সাধারণ মানুষের জীবন নিয়ে ছেলেখেলা করছে মোদী সরকার। করোনার তৃতীয় ঢেউ নিয়ে এখনও কোনও পরিকল্পনা নেই বিজেপির।

বিরোধী দলগুলিকে নিয়ে বৈঠকের দাবী করে মমতা বললেন বিরোধী দলগুলিকে বৈঠকের ডাক। শরদ পাওয়ারকে আহ্বান জানান মমতা, যাতে অ-বিজেপি দলগুলিকে নিয়ে বৈঠকে বসা যায়। 

১৬ই অগাষ্ট ফুটবল শহীদ দিবসকে খেলা দিবস  হিসেবে পালন করা হবে গোটা রাজ্যে। বিজেপিকে যতদিন না দেশ থেকে তাড়াচ্ছি, রাজ্যে রাজ্যে খেলা হবে, ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন বলেন খেলা একটা হয়েছে, আবার খেলা হবে। 

গণতন্ত্রের তিন ভিতই দখল করেছে বিজেপি, নির্বাচন কমিশন, সংবাদমাধ্যম এবং বিচার ব্যবস্থা - গণতন্ত্রের তিনটি ভিতই দখল করেছে বিজেপি। এই সরকারকে অবিলম্বে দেশ থেকে হঠাতে হবে। এবার পেগাসাস দিয়ে রাজনৈতিক নেতাদেরও বশ করা চেষ্টা করছে। মূল্যবৃদ্ধি, বেকারি নিয়ে ছেলেখেলা করছে কেন্দ্র। 

 তিনি জানান, গত দুমাসে ৪৭বার বেড়েছে গ্যাসের দাম। ৩.৭ লক্ষ কোটি টাকা কেন্দ্র সংগ্রহ করেছে জ্বালানির থেকে। 

বিরোধী ফ্রন্ট ক্ষমতায় এলে বিনামূল্যে রেশন-চিকিৎসা দেওয়ার উল্লেখ করলেন। পুরো দেশে ছড়িয়ে রয়েছে হিংসা, বেকারত্ব। বিরোধী ফ্রন্ট ক্ষমতায় এলে নতুন সরকার আসবে, নতুন আশা, নতুন আলো আসবে দেশে।  সরকারের পরিচয় কাজে, মন কি বাতে নয়। 
 
মমতা এদিন বলেন ছাত্র-যুবদের এগিয়ে এসে মোদী সরকারের বিরোধিতা করতে হবে। বিজেপিতে শুধু গদ্দাররা জন্মায়। দেশের সাধারণ মানুষ একদিন এই গদ্দারদের উত্তর দেবে। গদ্দারদের বিদায় হবে। দলকে আরও সুনাম অর্জন করতে হবে, উন্নততর তৃণমূল তৈরি করুন। জেলায় নতুন-পুরনো কর্মী, মা-বোনেদের গুরুত্ব দিন।

একুশে জুলাইয়ের মঞ্চ থেকে তৃণমূল নেত্রী জানান, কোভিড মিটলে শীতকালে ব্রিগেডে বড় সমাবেশ করবে তৃণমূল কংগ্রেস। সেখানে সব অ-বিজেপি নেতাদের আহ্বান জানানো হবে। 

২১শে জুলাইয়ের সমাবেশটি কেবল বাংলার শাসকদলের পক্ষ থেকে শক্তির প্রদর্শন নয়, এটি একটি প্ল্যাটফর্ম যা পরের বছরের উত্তর প্রদেশ এবং গুজরাটের বিধানসভা নির্বাচন এবং ২০২৪ লোকসভা নির্বাচনের জন্য সুর তৈরি করবে, অন্তত তেমন লক্ষ্য নিয়েই পথ চলা শুরু করছে তৃণমূল কংগ্রেস।

 

Your Opinion

We hate spam as much as you do