গোয়েন্দা সূত্রে খবর পাওয়ার পর মাওবাদী বিরোধী অভিযানে গিয়েছিলেন পুলিশ আধিকারিকরা। ডিআরজি-র একটি টিম সেই অভিযান সেরে ফিরছিল। অরনপুর রোডে আইইডি রাখা হয়েছিল। দান্তেওয়াড়ার অরনপুর রোডের কাছে তাঁদের গাড়ি আসতেই বিস্ফোরণ ঘটে। গাড়ির চালক এবং ১০ জন পুলিশ কর্মী মারা গিয়েছেন এই বিস্ফোরণে
ছত্তীসগড়ে IED বিস্ফোরণ মাওবাদীদের, মৃত ১০ পুলিশ সহ ১১ জন,
Apr 27, 2023
রায়পুর: ছত্তীসগঢ়ের দান্তেওয়াড়ায় মাওবাদী বিস্ফোরণ। এই বিস্ফোরণে অন্ততপক্ষে ১০ জন পুলিশ কর্মীসহ মোট ১১ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। আধিকারিক সূত্রে জানা যাচ্ছে, বুধবার আচমকা পুলিশের গাড়িতে বিস্ফোরণ হয়। সূত্রের খবর, মাওবাদীরাই আইইডি দিয়ে এই বিস্ফোরণ ঘটানো হয়েছে।
জানা গিয়েছে, গোয়েন্দা সূত্রে খবর পাওয়ার পর মাওবাদী বিরোধী অভিযানে গিয়েছিলেন পুলিশ আধিকারিকরা। ডিআরজি-র একটি টিম সেই অভিযান সেরে ফিরছিল। অরনপুর রোডে আইইডি রাখা হয়েছিল। দান্তেওয়াড়ার অরনপুর রোডের কাছে তাঁদের গাড়ি আসতেই বিস্ফোরণ ঘটে। গাড়ির চালক এবং ১০ জন পুলিশ কর্মী মারা গিয়েছেন এই বিস্ফোরণে। তবে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা নিশ্চিত করে বলা যাচ্ছে না। মৃতের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। এদিকে জানা যাচ্ছে, গত সপ্তাহে একটি হুমকি চিঠি পাঠিয়েছিল মাওবাদীরা। নিরাপত্তা বাহিনীর উপর হামলা চালানোর হুমকি দেওয়া হয়েছিল সেই চিঠিতে। তারপরই এই বিস্ফোরণের ঘটনা। প্রাণ গেল মোট ১০ জনের।
এদিকে পুলিশের উপর মাওবাদী হামলার এই খবর পেয়ে ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল বলেছেন, “আমরা খবর পেয়েছি। খুব দুঃখজনক ঘটনা। মৃতের পরিবারের প্রতি আমার সমবেদনা। এই লড়াই প্রায় শেষের পথেই। নকশালদের ছেড়ে দেওয়া হবে না।” এদিকে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বস্তারের আইজি পি সুন্দররাজ বলেছেন, “হামলায় ১০ জন ডিআরজি জওয়ান ও একজন চালক প্রাণ হারিয়েছেন…তাদের দেহ ঘটনাস্থল থেকে সরিয়ে আনা হয়েছে। উচ্চ পদস্থ আধিকারিকরা সেখানে উপস্থিত আছেন। তল্লাশি চলছে।”
We hate spam as much as you do