Tranding

09:56 PM - 06 May 2026

Home / National / সমাজকর্মী তিস্তা শীতলাবাদক আটক করা হল, মুম্বইয়ের বাড়িতে গুজরাত ATS

সমাজকর্মী তিস্তা শীতলাবাদক আটক করা হল, মুম্বইয়ের বাড়িতে গুজরাত ATS

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংবাদ সংস্থার এএনআইকে দেওয়া একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ২০০২ এর গুজরাত দাঙ্গা নিয়ে তিস্তা শীতলবাদের এনজিও ভিত্তিহীন অভিযোগ আনছে পুলিশের বিরুদ্ধে। কার্যত তারপরেই তিস্তার মুম্বইয়ের বাড়িতে হাজির হয় এটিএসের টিম

সমাজকর্মী তিস্তা শীতলাবাদক আটক করা হল, মুম্বইয়ের বাড়িতে গুজরাত ATS

সমাজকর্মী তিস্তা শীতলাবাদক আটক করা হল, মুম্বইয়ের বাড়িতে গুজরাত ATS


তিস্তা শীতলাবাদকে থানায় তুলে নিয়ে যায় পুলিশ। 
সমাজকর্মী তিস্তা শীতলাবাদ। লেখালেখি, সাংবাদিকতার সঙ্গেও তিনি যুক্ত। ২০০২ সালের গুজরাতের দাঙ্গার বিরুদ্ধে তিনি বার বার সরব হয়েছেন। পাশাপাশি Citizens for justice and peaceএর সম্পাদক তিনি।
গুজরাতের অ্যান্টি টেররিস্ট স্কোয়াড ( ATS) আটক করল সমাজকর্মী তথা মানবাধিকারকর্মী তিস্তা শীতলাবাদকে। সূত্রের খবর, এদিন তিস্তার মুম্বইয়ের বাড়িতে হানা দেয় এটিএস। এরপর তাঁকে সান্তাক্রজ থানায় তুলে নিয়ে যাওয়া হয়।


এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংবাদ সংস্থার এএনআইকে দেওয়া একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ২০০২ এর গুজরাত দাঙ্গা নিয়ে তিস্তা শীতলবাদের এনজিও ভিত্তিহীন অভিযোগ আনছে পুলিশের বিরুদ্ধে। কার্যত তারপরেই তিস্তার মুম্বইয়ের বাড়িতে হাজির হয় এটিএসের টিম। মূলত তিস্তা শীতলাবাদের এনজিও এই ধরনের ভিত্তিহীন অভিযোগ তুলছে বলে জানিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কার্যত তারপরই আর সময় নষ্ট করল না গুজরাত এটিএস। এমনটাই মনে করা হচ্ছে।

 
তবে তিস্তা শীতলাবাদকে আটকের ঘটনাকে ঘিরে বিভিন্ন মহলে শোরগোল পড়ে গিয়েছে। সান্ত্রাক্রুজ থানা থেকে গুজরাত এটিএস তাঁকে আমেদাবাদে নিয়ে যাচ্ছে বলে খবর। এদিকে এর আগে সুপ্রিম কোর্ট তৎকালীন গুজরাতের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর দাঙ্গায় জড়িত থাকার অভিযোগ নাকচ করে দিয়েছিল। সুপ্রিম কোর্ট জানিয়েছিল, কার নির্দেশে তিস্তা শীতলাবাদ ১৬ বছর ধরে মোদীর বিরুদ্ধে প্রচার চালাচ্ছিলেন? তারপরই শীতলাবাদের এনজিওর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেই এনজিও নিয়ে অভিযোগের জেরেই এবার তিস্তার মুম্বইয়ের বাসভবনে হাজির হল গুজরাত এটিএসের টিম। এমনটাই মনে করা হচ্ছে।

Your Opinion

We hate spam as much as you do