Tranding

05:18 AM - 19 Jul 2026

Home / Sports / বিশ্বকাপ ফাইনালে চোখ রাঙাচ্ছে দাবানলের ধোঁয়া

বিশ্বকাপ ফাইনালে চোখ রাঙাচ্ছে দাবানলের ধোঁয়া

এয়ার কোয়ালিটি ইনডেক্স অর্থাৎ বাতাসের মানের মানদণ্ড একাধিক শহরে অস্বাস্থ্যকর পর্যায়ে চলে গিয়েছে। বিশেষ করে ডেট্রয়েট আর শিকাগোর অবস্থা ভীষণ উদ্বেগজনক। নিউ ইয়র্কের বামপন্থী মেয়র জোহরান মামদানি আশংকা প্রকাশ করে বলেছেন, ‘কানাডার দাবানলের ধোঁয়ায় বিপর্যস্ত আমাদের দেশও। বাতাসের মান এতটাই খারাপ যে আমাদের সকলের স্বাস্থ্য সংকটজনক অবস্থায় রয়েছে।’

বিশ্বকাপ ফাইনালে চোখ রাঙাচ্ছে দাবানলের ধোঁয়া

বিশ্বকাপ ফাইনালে চোখ রাঙাচ্ছে দাবানলের ধোঁয়া

উত্থান দাস
১৮ই জুলাই ২০২৬

বিশ্বকাপ ফাইনালে মেসি -  ইয়ামালদের মহাযুদ্ধে সামিল আরও এক প্রতিপক্ষ। স্পেন এবং আর্জেন্টিনার ২২ জন খেলোয়াড়কে লড়তে হতে পারে ধোঁয়ার সঙ্গে। কানাডার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে একাধিক জঙ্গল ছারখার হয়ে যাচ্ছে। দাবানলের লেলিহান শিখায় রাত - দুপুরেই দিন - দুপুর সমগ্র অঞ্চল। সেই ধোঁয়ার আঁচ এবার পাওয়া যাচ্ছে মার্কিন মুলুকের প্রাণ কেন্দ্র নিউ ইয়র্কেও। স্বাভাবিক ভাবেই ফাইনাল নিয়ে আয়োজকদের কপালে চিন্তার ভাঁজ চওড়া হচ্ছে।
 নিউ ইয়র্ক সহ মার্কিন যুক্তরাষ্ট্রের একাধিক অঞ্চল ঘন, কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। সেই ধোঁয়ার ভ্রূকুটিতে মেসি - ইয়ামালদের হাই ভোল্টেজ ফাইনাল এখন আশা - আশংকার দোলাচলে। নিউ ইয়র্ক - নিউ জার্সি স্টেডিয়ামের গ্যালারি কানায় কানায় পরিপূর্ণ হচ্ছেই। কারণ সমস্ত টিকিট বিক্রি হয়ে গিয়েছে। উপরন্তু সম্প্রচারকারী চ্যানেলগুলির টি. আর. পি ’ও অতীতের সমস্ত রেকর্ড ভেঙে দিতে চলেছে। এমতাবস্থায় দাবানলের ধোঁয়ার চোখ রাঙানিতে হা - হুতাশ করছে সমগ্র ফুটবল দুনিয়া।
 এয়ার কোয়ালিটি ইনডেক্স অর্থাৎ বাতাসের মানের মানদণ্ড একাধিক শহরে অস্বাস্থ্যকর পর্যায়ে চলে গিয়েছে। বিশেষ করে ডেট্রয়েট আর শিকাগোর অবস্থা ভীষণ উদ্বেগজনক। নিউ ইয়র্কের বামপন্থী মেয়র জোহরান মামদানি আশংকা প্রকাশ করে বলেছেন, ‘কানাডার দাবানলের ধোঁয়ায় বিপর্যস্ত আমাদের দেশও। বাতাসের মান এতটাই খারাপ যে আমাদের সকলের স্বাস্থ্য সংকটজনক অবস্থায় রয়েছে।’

 তবে আশার সঞ্চার ঘটছে একজনের বয়ানে। ভদ্রলোক কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ল্যামন্ট - ডোহার্টি ভূ-পর্যবেক্ষণ কেন্দ্রের বায়ুমণ্ডল বিভাগীয় বিজ্ঞানী। সেই বিজ্ঞানী ডান ওয়েস্টারভেল্ট আবহাওয়ার বর্তমান পূর্বাভাসের উপর ভিত্তি করে আশার কথা শুনিয়েছেন। তিনি বলেছেন, ‘ফাইনালের আগে অবস্থার প্রভূত উন্নতির সম্ভাবনা রয়েছে। তবে বাতাসের মানদণ্ড বেশ অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে, সকল গোষ্ঠীর জন্যেই, শুধুমাত্র সংবেদনশীল গোষ্ঠী সমূহের জন্যে নয়।

 তাৎপর্যপূর্ণ ভাবে দূষণকে বুড়ো আঙুল দেখিয়ে বুধবার সম্মুখ সমরে অবতীর্ণ হয় গথাম এফসি ও ওয়াশিংটন স্পিরিট। স্থানীয় লীগের সংশ্লিষ্ট খেলায় অন্তরায় হয়ে দাঁড়ায় সেই খলনায়ক ‘ধোঁয়া।’ ধোঁয়ার মধ্যে খেলতে গিয়ে নাকাল হন দু’দলের খেলোয়াড়েরাই। এর পুনরাবৃত্তি মেসিদের সঙ্গে হলে ভয়াবহ পরিণতি হতে পারে। ফিফা - ট্রাম্প যুগলকে কাঠগড়ায় দাঁড় করানো হবে। তবে এখনও পর্যন্ত আয়োজকদের পক্ষ থেকে ফাইনালের সূচি বদলানোর কোনো বিবৃতি দেওয়া হয়নি। ফুটবল প্রেমীরা এখন খড় - কুটোর মতো ডান ওয়েস্টারভেল্টের ‘আশার বাণীকেই’ আঁকড়ে ধরছেন। সম্ভবত মেসি - ইয়ামালরাও!

Your Opinion

We hate spam as much as you do