একথায় বলা যায়, চাকরি বাতিলের ইস্যুতে বারাসাতে এসএসসি অফিসে হুলুস্থুল কাণ্ড। অন্যদিকে তমলুকেও ডিআই অফিসে তালা ঝুলিয়েছে চাকরিহারারা। ডিআইকে ঘিরে বিক্ষোভ দেখিয়ে সদুত্তর না মেলায় রাজ্য সড়ক অবরোধ করেন বিক্ষোভকারীরা। এছাড়াও বর্ধমানেও তুমুল উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছে।
চাকরি বাতিলের ইস্যুতে বারাসাতে SSC অফিসে বিক্ষোভে হুলুস্থুল
April 9, 2025
সুপ্রিম নির্দেশে চাকরি হারিয়েছেন ২৬ হাজার শিক্ষক – অশিক্ষকরা। তাই জেলায় জেলায় পথে নেমেছেন চাকরিহারারা। এই আবহে বুধবার বারাসাতে এসএসসি অফিসের সামনে দফায় দফায় চলছে চাকরিহারাদের বিক্ষোভ। তাদের একটাই দাবি, যোগ্যদের বেতন বন্ধ করা যাবে না ।
এই দাবি নিয়ে বারাসাত এসএসসি অফিস সামনে বিক্ষোভ দেখায় । সেইসঙ্গে অফিসের নিচে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন। পাশাপাশি বিক্ষোভকারীরা এসএসসি অফিসে ঢুকতে গেলে পুলিশ বাধা দেয়। তখন অফিসের গেটে তালা দিয়ে দেয় চাকরি হারাশিক্ষকেরা। একথায় বলা যায়, চাকরি বাতিলের ইস্যুতে বারাসাতে এসএসসি অফিসে হুলুস্থুল কাণ্ড। অন্যদিকে তমলুকেও ডিআই অফিসে তালা ঝুলিয়েছে চাকরিহারারা। ডিআইকে ঘিরে বিক্ষোভ দেখিয়ে সদুত্তর না মেলায় রাজ্য সড়ক অবরোধ করেন বিক্ষোভকারীরা। এছাড়াও বর্ধমানেও তুমুল উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছে।
উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশে ২৬ হাজার শিক্ষক- অশিক্ষকের চাকরি বাতিল নিয়ে উত্তাল গোটা রাজ্য। জেলায় জেলায় প্রতিবাদ কর্মসূচীতে নেমেছেন চাকরিহারা। কলকাতার রাস্তায় মিছিল করছেন চাকরিহারাদের একাংশ। তাদের দাবি রাজ্যের যে সমস্ত যোগ্য শিক্ষা কর্মীরা রয়েছেন তাঁদের একটাই অবিলম্বে যোগ্য শিক্ষা প্রার্থীদের চাকরি ফিরিয়ে দেওয়া হোক । নতুন করে আবার যোগ্য- অযোগ্য নিয়োগ প্রার্থীদের নির্বাচন করা হোক সঠিক ভাবে। আর তাদের দাবি না মানা হলে গোটা রাজ্য সহ জেলায় জেলায় তাদের বিক্ষোভ দেখাবেন।
We hate spam as much as you do