অভিযুক্তর নাম সনাতন রায়চৌধুরী। বাজেয়াপ্ত করা হয়েছে নীল বাতি লাগানো গাড়ি। পুলিশের দাবি, গাড়ির সামনে লাগানো সিবিআই লেখা স্টিকার।
কলকাতায় আবার ভুয়ো সরকারি অফিসার গ্রেফতার সে নাকি সিবিআইয়ের বিশেষ কৌঁসুলি
রাজ্য সরকারের স্ট্যান্ডিং কাউন্সিল এবং সিবিআইয়ের বিশেষ কৌঁসুলি
কলকাতায় গ্রেফতার আরেক ভুয়ো সরকারি অফিসার। পুলিশের দাবি, নিজেকে রাজ্য সরকারের স্ট্যান্ডিং কাউন্সিল এবং সিবিআইয়ের বিশেষ কৌঁসুলি বলে দাবি করতেন ওই ব্যক্তি। গতকাল সিঁথি এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে গড়িয়াহাট থানার পুলিশ। অভিযুক্তর নাম সনাতন রায়চৌধুরী। বাজেয়াপ্ত করা হয়েছে নীল বাতি লাগানো গাড়ি। পুলিশের দাবি, গাড়ির সামনে লাগানো সিবিআই লেখা স্টিকার। পুলিশ সূত্রে খবর, বরানগরের বাসিন্দা সনাতন রায়চৌধুরী কলকাতা হাইকোর্টের আইনজীবী। পুলিশের দাবি, রাজ্য সরকারের স্ট্যান্ডিং কাউন্সিল বলে ভুয়ো পরিচয়ে গড়িয়াহাট থানা এলাকায় জমি-বাড়ি সংক্রান্ত প্রতারণা ও অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ ওঠে ওই আইনজীবীর বিরুদ্ধে। সোশাল মিডিয়ায় নিজেকে সিবিআইয়ের বিশেষ কৌঁসুলি বলেও তিনি পরিচয় দিতেন বলে অভিযোগ। ওই ব্যক্তি আর কোন প্রতারণার যুক্ত কিনা, খতিয়ে দেখা হচ্ছে।
রাজ্য সরকারের স্ট্যান্ডিং কাউন্সিল ও সিবিআইয়ের কৌঁসুলি পরিচয়ে প্রতারণা করেছেন? ' কী অভিযোগ কিছুই জানি না, উনি হাইকোর্ট আর সুপ্রিম কোর্টে প্র্যাক্টিস করেন, ', স্বামীর গ্রেফতারির ঘটনায় মন্তব্য ভুয়ো আধিকারিকের স্ত্রীর।
We hate spam as much as you do