Tranding

10:14 PM - 04 Feb 2026

Home / Education / এবার CSIR-UGC-NET পরীক্ষা স্থগিত, NTA কারন জানালো?

এবার CSIR-UGC-NET পরীক্ষা স্থগিত, NTA কারন জানালো?

গত মঙ্গলবার,১৮ জুন নেট পরীক্ষা দিয়েছিলেন প্রায় ৯ লক্ষ পরীক্ষার্থী। তার এক দিন পরে বুধবার পরীক্ষা বাতিলের কথা ঘোষণা করা হয়। পরীক্ষার আগের দিন সোমবার নেটের প্রশ্নপত্র ডার্ক ওয়েবে ফাঁস হয়েছে বলে দাবি। যদিও সিবিআই সূত্র জানিয়েছে, পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছিল রবিবার ডার্ক ওয়েবে। তা ৬ লক্ষ টাকার বিনিময়ে বিক্রিও হয়েছিল। এই মামলার তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেয় শিক্ষামন্ত্রক। একটি এফআইআর-ও দায়ের করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই সঙ্গে ঘোষণা হয় নতুন করে পরীক্ষা হবে। এখন তা স্থগিত করল এনটিএ।

21 Jun 2024,

CSIR-UGC-NET পরীক্ষা স্থগিত করা হল। এই পরীক্ষা নেয় ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। ২৫ থেকে ২৭ জুনের মধ্যে এই পরীক্ষা হওয়ার কথা ছিল। পরীক্ষা স্থগিত করার কারণ হিসেবে বলা হচ্ছে প্রয়োজনীয় ব্যবস্থার অভাব।

বৃহস্পতিবার NET পরীক্ষা স্থগিত করার কথা ঘোষণা করেছে NTA। এই পরীক্ষার সংশোধিত সূচি পরে অফিসিয়াল ওয়েবসাইটে ঘোষণা করা হবে। এনটিএ (NTA) জানিয়েছে, পরীক্ষার্থীদের নতুন তারিখ জানানো হবে অফিসিয়াল ওয়েবসাইটে। এও বলা হয়েছে যে কোনও প্রশ্ন বা ব্যাখ্যার জন্য NTA হেল্পডেস্ক নম্বর 011-40759000-এ কল করতে পারেন পরীক্ষার্থীরা।

গত মঙ্গলবার,১৮ জুন নেট পরীক্ষা দিয়েছিলেন প্রায় ৯ লক্ষ পরীক্ষার্থী। তার এক দিন পরে বুধবার পরীক্ষা বাতিলের কথা ঘোষণা করা হয়। পরীক্ষার আগের দিন সোমবার নেটের প্রশ্নপত্র ডার্ক ওয়েবে ফাঁস হয়েছে বলে দাবি। যদিও সিবিআই সূত্র জানিয়েছে, পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছিল রবিবার ডার্ক ওয়েবে। তা ৬ লক্ষ টাকার বিনিময়ে বিক্রিও হয়েছিল। এই মামলার তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেয় শিক্ষামন্ত্রক। একটি এফআইআর-ও দায়ের করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই সঙ্গে ঘোষণা হয় নতুন করে পরীক্ষা হবে। এখন তা স্থগিত করল এনটিএ।

Your Opinion

We hate spam as much as you do