Tranding

06:32 PM - 22 Mar 2026

Home / Politics / প্রধানমন্ত্রীর জন্মদিন ‘জাতীয় বেকারত্ব দিবস’ হিসেবে পালন সিপিএম, কংগ্রেস এবং সমর্থনে ৬০ লক্ষাধিক নেটিজেনের ট্যুইট

প্রধানমন্ত্রীর জন্মদিন ‘জাতীয় বেকারত্ব দিবস’ হিসেবে পালন সিপিএম, কংগ্রেস এবং সমর্থনে ৬০ লক্ষাধিক নেটিজেনের ট্যুইট

পরিসংখ্যান তুলে ধরে তিনি একইসঙ্গে যোগ করেন, "চলতি বছরের অগস্ট মাসে বেকারত্বের শতকরা হিসেব ৩২.০৩ শতাংশ । ২০১৬ - ১৭ সালে এই হিসেব ছিল মাত্র ৩.৬৬ শতাংশ । এর প্রতিবাদে আমরা আজকের দিনটিকে জাতীয় বেকারত্ব দিবস হিসেবে পালন করব ।"

প্রধানমন্ত্রীর জন্মদিন ‘জাতীয় বেকারত্ব দিবস’ হিসেবে পালন সিপিএম, কংগ্রেস এবং সমর্থনে ৬০ লক্ষাধিক নেটিজেনের ট্যুইট

ছবি - মোদির জন্মদিনের পোষ্টার ও কলকাতায় ইয়েচুরি

প্রধানমন্ত্রীর জন্মদিন ‘জাতীয় বেকারত্ব দিবস’ হিসেবে পালন সিপিএম, কংগ্রেস এবং সমর্থনে ৬০ লক্ষাধিক নেটিজেনের ট্যুইট

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭১ তম জন্মদিন ছিল গতকাল । যা নাকি টানা তিন সপ্তাহ চলবে। সকাল থেকেই সামাজিক মাধ্যমে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন দেশের তাবড় তাবড় নেতারা। বিজেপির নেতা-কর্মী-সমর্থকরা সোশ্যাল মিডিয়া ভরিয়ে দিয়েছেন শুভেচ্ছা বার্তায়।

এদিকে সিপিআইএমের রাজ্য বৈঠকে যোগ দিতে এসে সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি সাংবাদিকদের বলেন
"একদিন দু’দিন নয়, টানা তিন সপ্তাহ ধরে এই দেশে উৎসবের মতো করে পালিত হবে প্রধানমন্ত্রীর জন্মদিন । আর কখন সেটা পালন হবে, যখন দেশে বেকারত্বের সংখ্যা ক্রমবর্ধমান ।"
পরিসংখ্যান তুলে ধরে তিনি একইসঙ্গে যোগ করেন, "চলতি বছরের অগস্ট মাসে বেকারত্বের শতকরা হিসেব ৩২.০৩ শতাংশ । ২০১৬ - ১৭ সালে এই হিসেব ছিল মাত্র ৩.৬৬ শতাংশ । এর প্রতিবাদে আমরা আজকের দিনটিকে জাতীয় বেকারত্ব দিবস হিসেবে পালন করব ।"
এদিন দলের নেতা সুজন চক্রবর্তীর লেখা ‘দেশপ্রেম,বাংলাভাগ এবং তারপর...’ বইটির প্রকাশ করেন ইয়েচুরি।
 
অন্যদিকে, গতবছরের মতো এবারও জন্মদিন উপলক্ষে মোদীকে নিশানা করল নেট নাগরিকরা। প্রধানমন্ত্রীর জন্মদিন ‘জাতীয় বেকারত্ব দিবস’ হিসেবে পালন হল #NationalUnemploymentDay হ্যাশট্যাগ দিয়ে।

প্রসঙ্গত, আগস্ট মাসে দেশে নতুন করে বেকার হয়েছেন ১৫ লক্ষ কর্মী। জুলাইতে দেশে কর্মসংস্থান কিছুটা বেড়েছিল। তবে ফের একবার নিম্নমুখী কর্মসংস্থানের গ্রাফ। এই বিষয়ে সেন্টার ফর নমিটরিং ইন্ডিয়ান ইকোনমি জানিয়েছে জুলাই মাসে দেশে চাকরিজীবী ছিলেন ৩৯৯.৩৮ মিলিয়ন। সেই সংখ্যা অগস্টে কমে দাঁড়িয়েছে ৩৯৭.৭৮ মিলিয়ন। এর মধ্যে ১৩ লক্ষ মানুষ চাকরি হারিয়েছেন।

আচ্ছে দিনের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছেন নরেন্দ্র মোদী। কিন্তু দেশজুড়ে মন্দা পরিস্থিতিতে নাভিশ্বাস অর্থনীতির। নরেন্দ্র মোদীর জন্মদিনে এবছর জাতীয় বেকারত্ব দিবস পালনের ডাক দিয়েছে যুব কংগ্রেস। নেটিজেনরাও প্রধানমন্ত্রীকে এইদিনে বেকারত্ব নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি। সেই মতো সকাল থেকে টুইটারে শুরু হয় ট্রেন্ডিং। একের পর এক টুইট। ভাইরাল হয় #NationalUnemploymentDay। এই হ্যাশট্যাগটিতে প্রায় ৬০ লক্ষ টুইট করা হয়েছে।

Your Opinion

We hate spam as much as you do