Tranding

02:49 PM - 22 Mar 2026

Home / National / সুপ্রিম কোর্ট গুজরাত দাঙ্গা নিয়ে BBC তথ্যচিত্র নিষিদ্ধের আবেদন খারিজ করল

সুপ্রিম কোর্ট গুজরাত দাঙ্গা নিয়ে BBC তথ্যচিত্র নিষিদ্ধের আবেদন খারিজ করল

প্রকাশিত খবর অনুযায়ী, সুপ্রিম কোর্টে ভারতে বিবিসির কার্যকলাপের উপর নিষেধাজ্ঞা জারির পাশাপাশি ব্যান করার আবেদনও জানানো হয় হিন্দুসেনার তরফে। মামলা করে হিন্দুসেনার সভাপতি বিষ্ণু গুপ্ত। আইনজীবী বরুণকুমার সিং হিন্দুসেনার সভাপতির হয়ে মামলাটি সুপ্রিম কোর্টে দায়ের করে।

সুপ্রিম কোর্ট গুজরাত দাঙ্গা নিয়ে BBC তথ্যচিত্র নিষিদ্ধের আবেদন খারিজ করল

সুপ্রিম কোর্ট গুজরাত দাঙ্গা নিয়ে BBC তথ্যচিত্র নিষিদ্ধের আবেদন খারিজ করল

February 10, 2023, 

গুজরাত দাঙ্গায় নরেন্দ্র মোদীর ভূমিকা নিয়ে তৈরি বিবিসির তথ্যচিত্র নিয়ে শুরু হয়েছে যাবতীয় বিতর্ক! আর সেই তথ্যচিত্রটি দেখানোর উপর নিষেধাজ্ঞার আর্জি সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে। হিন্দুসেনার তরফে সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়। আজ শুক্রবার সেই মামলার শুনানি হয়।


আর দীর্ঘ শুনানি শেষে আদালত আবেদন খারিজ করে দেয়। একই সঙ্গে আবেদনকারীকে আদালতের স্পষ্ট বার্তা, আদালতের সময় করবেন না। তবে তথ্যচিত্রটি নিয়ে 'সম্পূর্ণ ভ্রান্ত ধারণা' আবেদনকারী পোষণ করছে বলেও এদিন পর্যবেক্ষণে জানিয়েছে সুপ্রিম কোর্ট।


প্রকাশিত খবর অনুযায়ী, সুপ্রিম কোর্টে ভারতে বিবিসির কার্যকলাপের উপর নিষেধাজ্ঞা জারির পাশাপাশি ব্যান করার আবেদনও জানানো হয় হিন্দুসেনার তরফে। মামলা করে হিন্দুসেনার সভাপতি বিষ্ণু গুপ্ত। আইনজীবী বরুণকুমার সিং হিন্দুসেনার সসভাপতির হয়ে মামলাটি সুপ্রিম কোর্টে দায়ের করে।

শুনানিতে এদিন হিন্দুসেনার তরফে সওয়ালে বলা হয়, ভারতের একতা এবং অখন্ডতা ভাঙতেই বিবিসির এহেন ষড়যন্ত্র। শুধু তাই নয়, এই বিতর্কিত তথ্যচিত্রের মাধ্যমে ভারতকে কালিমালিপ্ত করার চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ করেন সওয়ালে বলেন আইনজীবী।

শুধু তাই নয়, এই ধরণের ষড়যন্ত্রের তদন্ত এনআইএ'কে দিয়ে করানো উচিত বলে সওয়ালে দাবি। আবেদনকারীর তরফে অ্যাডভোকেট পিংকি বলেন, বিবিসির বিশ্বের সামনে দেশের ছবি খারাপ করার চেষ্টা করছে। কখনও নির্ভয়া তো কখনও কাশ্মীর আবার কখনও গুজরাত দাঙ্গার উপর তথ্যচিত্রে বানিয়ে দেশকে বিশ্বের দরবারে ছোট দেখানোর চেষ্টা বিবিসি করছে বলেও দাবি ওই আইনজীবী।

যদিও দীর্ঘ শুনানি শেষে সুপ্রিম কোর্ট এই ধরনের আবেদন খারিজ করে দেন। শুধু তাই নয়, আবেদনকারীর আইনজীবীকে আদালত বলে, এই যুক্তি ভুল! সুপ্রিম কোর্ট কীভাবে এমন নির্দেশ দিতে পারে তা নিয়েও পর্যবেক্ষণ করে আদালত। তবে হিন্দু সেনার সভাপতি বিষ্ণু গুপ্ত এই তথ্যচিত্রটি নিয়ে সুপ্রিম কোর্টকে বলেন, একটা তথ্যচিত্র দেশকে প্রভাবিত করতে পারে।


যদিও শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, ''এই আর্জিটিই ভ্রান্ত ধারণার উপর ভিত্তি করে করা। এমনকি তথ্যচিত্রটি নিয়ে 'সম্পূর্ণ ভ্রান্ত ধারণা' আবেদনকারী পোষণ করছেন বলেও মনে করছে আদালত।


বলে রাখা প্রয়োজন, এই তথ্যচিত্রটি ইতিমধ্যে নিষিদ্ধ করেছে কেন্দ্রীয় সরকার। এমনকি বিবিসির তথ্যচিত্রটি উস্কানিমূলক বলেও ব্যাখ্যা করেছে বিদেশমন্ত্রক। আর এরপরেই সমস্ত টুইটার এবং ইউটিউবে নিষিদ্ধ করা হয় বিতর্কটি ওই ছবিটি। কিন্তু এরপরেও একাধিক বিশ্ববিদ্যালয়ে দেখানো নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়। যদিও বিবিসির তথ্যচিত্রটি নিষিদ্ধ করা নিয়ে সুপ্রিম কোর্টে একটি মামলা হয়েছে। সেই মামলায় ইতিমধ্যে সমস্ত তথ্য কেন্দ্রের কাছ থেকে চেয়ে পাঠিয়েছে আদালত।

Your Opinion

We hate spam as much as you do