এই মামলায় মহিলা কুস্তিগীরদের হয়ে আদালতে প্রতিনিধিত্ব করছেন সিনিয়র আইনজীবী কপিল সিবাল। তিনি আদালতে বলেন, যেসব পুলিশ কর্তা এফআইআর নথিভুক্ত করতে অস্বীকার করছেন, তাঁদেরও বিচার হওয়া উচিত। তিনি বলেন, এফআইআর নথিভুক্ত করা হচ্ছে না কারণ, অভিযুক্ত শাসক দলের সাংসদ। অন্যদিকে শেষ অভিযোগটি করেছে ১৬ বছরের এক নাবালিকা।
মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থা, বিজেপি এমপির বিরুদ্ধে FIR এ দেরী করছে দিল্লি পুলিশ
April 27, 2023
বিজেপি সাংসদ তথা রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার সভাপতি ব্রিজভূষণ সিংয়ের বিরুদ্ধে মহিলা কুস্তিগীররা যৌন হয়রানির অভিযোগ উঠেছে। যা নিয়ে সুপ্রিম কোর্টে মামলাও হয়েছে। এব্যাপারে নিজেদের অবস্থান জানাতে গিয়ে দিল্লি পুলিশ সুপ্রিম কোর্টে বলেছে, এফআইআর নথিভুক্ত করার আগে প্রাথমিক তদন্তের প্রয়োজন হতে পারে।
সাত মহিলা কুস্তিগীর জরুরি ভিত্তিতে শুনানির আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। যার প্রেক্ষিতে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে গঠিত বেঞ্চ অভিযোগগুলিকে গুরুতব বলে মন্তব্য করার ২৪ ঘন্টার মধ্যে পুলিশের হস্তক্ষেপ প্রয়োজন হয়ে পড়ে। যা প্রেক্ষিতে মন্তব্য দিল্লি পুলিশের। অন্যদিকে ২৮ এপ্রিল শুনানির জন্য মামলাটি তালিকাভুক্ত হয়েছে।
দিল্লি পুলিশের তরফে শুনানিতে অংশ নেন সলিসিটার জেনারেল তুষার মেহতা। তিনি দিল্লি পুলিশের এফআইআর দায়ের না করার কারণ উল্লেখ কে বলেন আদালত মনে করলে পুলিশ অবশ্যই এফআইআর নথিভুক্ত করবে। তবে এফআইআর দায়েরের আগে তদন্তের প্রয়োজন রয়েছে বলে উল্লেখ করেন তিনি।
শুক্রবার মামলাটি শুনানির জন্য নথিভুক্ত হওয়ার পরে প্রধান বিচারপতি চন্দ্রচূড় তাঁকে আদালতে উপস্থিত থাকতে পরামর্শ দেন। প্রধান বিচারপতি এই মামলায় এক নাবালকের জড়িত থাকার কথা উল্লেখ করেন।
এই মামলায় মহিলা কুস্তিগীরদের হয়ে আদালতে প্রতিনিধিত্ব করছেন সিনিয়র আইনজীবী কপিল সিবাল। তিনি আদালতে বলেন, যেসব পুলিশ কর্তা এফআইআর নথিভুক্ত করতে অস্বীকার করছেন, তাঁদেরও বিচার হওয়া উচিত। তিনি বলেন, এফআইআর নথিভুক্ত করা হচ্ছে না কারণ, অভিযুক্ত শাসক দলের সাংসদ। অন্যদিকে শেষ অভিযোগটি করেছে ১৬ বছরের এক নাবালিকা।
বুধবার আইনজীবী কপিল সিবাল আদালতে বলেন, তাঁর মক্কেলরা আদালতে অতিরিক্ত হলফনামা জমা করতে চায়। পাশাপাশি তিনি বলেন, মামলাটি আদালতে গড়ানোর পরে সেখানে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে।
কপিল সিবাল বলেন, সুপ্রিম কোর্টে করা আবেদনে যৌন হয়রানির গুরুতর অভিযোগ রয়েছে। ভারতের হয়ে প্রতিনিধিত্বকারী আন্তর্জাতিক মহিলা কুস্তিগীররা সেই অভিযোগ করেছেন। বিষয়টি সংবিধানের ৩২ অনুচ্ছেদের অধীনে হওয়ায় আদালতের বিবেচনার প্রয়োজন বলেও সওয়াল করেন তিনি।
We hate spam as much as you do