Tranding

05:16 AM - 22 Mar 2026

Home / Politics / আমতলায় সভায় সিপিএম নেতৃত্ব "মানুষের লড়াই এর পাশে লাল ঝান্ডা থাকবেই।"

আমতলায় সভায় সিপিএম নেতৃত্ব "মানুষের লড়াই এর পাশে লাল ঝান্ডা থাকবেই।"

সিপিআই(এম) নেতা সুজন চক্রবর্তী বলেন, "মমতা, শুভেন্দু একসাথে ঘুরে ঘুরে বলেছিল লাল ঝান্ডা শেষ করে দিতে। ওরা পারেনি। মানুষের লড়াই যতদিন থাকবে, লাল ঝান্ডা ততদিন থাকবে।"

আমতলায় সভায় সিপিএম নেতৃত্ব "মানুষের লড়াই এর পাশে লাল ঝান্ডা থাকবেই।"

আমতলায় সভায় সিপিএম নেতৃত্ব "মানুষের লড়াই এর পাশে লাল ঝান্ডা থাকবেই।"

22 Dec 2024  

সিপিআই(এম) দক্ষিণ ২৪ পরগনা জেলা ২৬তম সম্মেলন উপলক্ষে প্রকাশ্য সমাবেশ হচ্ছে আমতলা এলাকায়। এই সমাবেশে বক্তব্য রাখেন সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী, সিপিআই(এম) নেতা প্রতিকুর রহমান ও এই সমাবেশের সভাপতি তথা জেলা সম্পাদক রতন বাগচী।
সিপিআই(এম) নেতা সুজন চক্রবর্তী বলেন, "মমতা, শুভেন্দু একসাথে ঘুরে ঘুরে বলেছিল লাল ঝান্ডা শেষ করে দিতে। ওরা পারেনি। মানুষের লড়াই যতদিন থাকবে, লাল ঝান্ডা ততদিন থাকবে।"

প্রতিকুর রহমান বলেন,  "এখানের মাতব্বররা বলেছিল সমাবেশ করার জন্য মাঠ দেবে না। কিন্তু লাল ঝান্ডার কর্মীরা দেখিয়ে দিয়েছে কারোর কোনও জমিদারি চলবে না।"

প্রতিকুর সরব হন আরজি করের ঘটনায় সিবিআইয়ের ভূমিকা নিয়ে। তিনি বলেন, "আরজি করের ঘটনা দেখিয়ে দিয়েছে তৃণমূল বিজেপির সেটিং। সিবিআই-ইডি দিয়ে হবে না। মানুষের আদালতে বিচার করতে হবে তৃণমূলের দুর্নীতির।"

সিপিআই(এম) জেলা সম্পাদক রতন বাগচী বলেন,  "এই ডায়মন্ড হারবার এলাকায় আইন অমান্য করেছিলাম আমরা। রাজ্য তথা ডায়মন্ড হারবার এলাকায় আইনের শাসন ফেরাতে আমরা লড়াই চালিয়ে যাবো।"

,

Your Opinion

We hate spam as much as you do