পশ্চিমবঙ্গ সহ ওড়িশা তামিলনাড়ুু অন্ধ্রপ্রদেশ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মুখ্য সচিব ও অন্যান্য আধিকারিকেরা ওই বৈঠকে উপস্থিত ছিলেন। এছাড়া স্বরাষ্ট্র বিদ্যুৎ জাহাজ, টেলি যোগাযোগ, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস অসামরিক বিমান পরিবহন সহ বিভিন্ন মন্ত্রক, রেল বোর্ড, আবহাওয়া দপ্তর উপকূল রক্ষী বাহিনী এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর শীর্ষ কর্তারা ওই বৈঠকে উপস্থিত ছিলেন।
ঘূর্ণিঝড়ের আগে জাতীয় বিপর্যয় কমিটির বেঠক
আসন্ন ঘূর্ণিঝড়ের মোকাবিলার প্রস্তুতি খতিয়ে দেখতে ক্যাবিনেট সচিব রাজীব গৌবার পৌরহিত্যে জাতীয় বিপর্যয় ব্যবস্থাপনা কমিটি শনিবার বৈঠকে বসে। পশ্চিমবঙ্গ সহ ওড়িশা তামিলনাড়ুু অন্ধ্রপ্রদেশ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মুখ্য সচিব ও অন্যান্য আধিকারিকেরা ওই বৈঠকে উপস্থিত ছিলেন।
এছাড়া স্বরাষ্ট্র বিদ্যুৎ জাহাজ, টেলি যোগাযোগ, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস অসামরিক বিমান পরিবহন সহ বিভিন্ন মন্ত্রক, রেল বোর্ড, আবহাওয়া দপ্তর উপকূল রক্ষী বাহিনী এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর শীর্ষ কর্তারা ওই বৈঠকে উপস্থিত ছিলেন।
কেন্দ্র ও রাজ্য সরকারি সংস্থা গুলির প্রস্তুতি খতিয়ে দেখার পরে ক্যাবিনেট সচিব আসন্ন দুর্যোগে প্রাণ এবং সম্পত্তির ক্ষয় ক্ষতি যথাসম্ভব কমানোর জন্য প্রয়োজনীয় নির্দিষ্ট পদক্ষেপ গ্রহণের ওপর জোর দিয়েছেন। এজন্য ঘূর্ণিঝড় এর বিপর্যয়ের মুখে পড়তে পারে এমন এলাকা থেকে মানুষ জনকে দ্রুত নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যেতে বলা হয়েছে। প্রাণহানির আশঙ্কা রুখতে উপকূলে পর্যাপ্ত পরিমাণ নৌকা ও ভেসেল মোতায়েন রাখতে বলা হয়েছে।
প্রাকৃতিক দুর্যোগের কারণে কোভিড রোগীদের নিরাপত্তা এবং চিকিৎসা যাতে ব্যাহত না হয় রাজ্য গুলিকে সে ব্যাপারে বিশেষ নজর রাখতে বলা হয়েছে। কোভিড হাসপাতাল ও চিকিৎসাকেন্দ্রে ওষুধ অক্সিজেন সরবরাহ অক্ষুন্ন রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেছেন ক্যাবিনেট সচিব। বিদ্যুৎ, টেলি পরিষেবার মত যাবতীয় জরুরী পরিষেবা যাতে ব্যাহত না হয় তা নিশ্চিত করতে কেন্দ্র ও রাজ্যের সংস্থা গুলিকে সারাক্ষণ সমন্বয় রেখে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।
We hate spam as much as you do