কার্যত পুলিশের চোখে ফাঁকি দিয়ে দেন বাম ছাত্রযুবরা। মীনাক্ষী বলেন, “আপনারা সবাই ভিক্টোরিয়া হাউসের দিকে যান। সেখানেই সভা হবে।” অর্থাৎ ওয়াই চ্যানেল নয়, পুলিশের দাবি অমান্য করে ভিক্টোরিয়া হাউসের সামনেই ইনসাফ সভা করার নির্দেশ দেন মীনাক্ষী মুখোপাধ্যায়।
পুলিশকে ফাঁকি দিয়ে ভিক্টোরিয়া হাউসের সামনেই ইনসাফ সভা, ঘোষণা মীনাক্ষীর
Sep 20, 2022
পুলিশ অনুমতি দেয়নি। তাই স্থান পরিবর্তন করে ভিক্টোরিয়া হাউসের বদলে ওয়াই চ্যানেলে সভা হওয়ার কথা। কিন্তু জমায়েত হতেই পুলিশের দাবি অমান্য করে বড় ঘোষণা করলেন মীনাক্ষী মুখোপাধ্যায়। এদিন সমাবেশ মঞ্চে উঠে মীনাক্ষী মুখোপাধ্যায় বলেন, ভিক্টোরিয়া হাউসের সামনেই হবে ইনসাফ সভা।
আজ ধর্মতলায় বাম ছাত্রযুবদের ‘ইনসাফ’ সভা। মূলত আনিস খানের মৃত্যুর বিচারের দাবির পাশাপাশি সুদীপ্ত গুপ্ত, মইদুল মিদ্যার মৃত্যুর বিচারের দাবিতে আজকের সমাবেশের ডাক দিয়েছে বাম ছাত্রযুবরা। হাওড়া ও শিয়ালদহ স্টেশনে বিভিন্ন জেলা থেকে এসএফআই ও ডিওয়াইএফআই (SFI-DYFI) কর্মী সমর্থকরা মিছিল করে ধর্মতলায় জড়ো হয়েছেন। ভিক্টোরিয়া হাউসের সামনে সমাবেশ না হলেও ধর্মতলার ওয়াই চ্যানেলে সমাবেশ হওয়ার কথা ছিল।
কার্যত পুলিশের চোখে ফাঁকি দিয়ে দেন বাম ছাত্রযুবরা। মীনাক্ষী বলেন, “আপনারা সবাই ভিক্টোরিয়া হাউসের দিকে যান। সেখানেই সভা হবে।” অর্থাৎ ওয়াই চ্যানেল নয়, পুলিশের দাবি অমান্য করে ভিক্টোরিয়া হাউসের সামনেই ইনসাফ সভা করার নির্দেশ দেন মীনাক্ষী মুখোপাধ্যায়। কলকাতা পুলিশের পক্ষ থেকে সভা করার জন্য একাধিক বিকল্প স্থানের প্রস্তাব দেওয়া হলেও ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করতেই মরিয়া ছিলেম মীনাক্ষী মুখোপাধ্যায়রা। শেষমেশ সেটাই করতে চলেছে বামেরা।
উল্লেখ্য, ধর্মতলায় এই সমাবেশের কারণে প্রভাব পড়েছে যান চলাচলে। স্তব্ধ গোটা ধর্মতলা। এই সমাবেশের প্রচার একেবারে গ্রামাঞ্চলে তৃণমূলস্তরে পৌঁছে দিতে পেরেছেন বলে দাবি করছেন বাম ছাত্রযুব নেতৃত্বরা। সমাবেশে বক্তব্য রাখবেন ডিওয়াইএফআইয়ের প্রাক্তন সর্বভারতীয় নেতৃত্ব তথা অধুনা সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। আনিস খানের পিতা সালেম খান, মীনাক্ষী মুখোপাধ্যায় প্রমুখ।
We hate spam as much as you do