Tranding

08:43 PM - 04 Feb 2026

Home / Politics / নামখানায় ৫০ পরিবারের তৃণমূল ছেড়ে সিপিআইএমে যোগদান।

নামখানায় ৫০ পরিবারের তৃণমূল ছেড়ে সিপিআইএমে যোগদান।

সিপিআইএমে যোগদানের পরেই নিজের প্রাক্তন দলকে তীব্র আক্রমণ করেন শেখ জুব্বের নামে ওই প্রাক্তন তৃণমূল নেতা। তাঁর অভিযোগ, ফ্রেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকায় আমফানের দুর্নীতি সহ একাধিক দুর্নীতি হয়েছে। আর সেই দুর্নীতির বিরুদ্ধে মুখ খুলতে গিয়ে বার বার তাঁকে শাসকদলের রোষে পড়তে হয়েছে। তাই তিনি শাসক দল ছেড়ে সিপিএমে যোগদান করলেন।

নামখানায় ৫০ পরিবারের তৃণমূল ছেড়ে সিপিআইএমে যোগদান।

নামখানায় ৫০ পরিবারের তৃণমূল ছেড়ে সিপিআইএমে যোগদান।

14Dec 2022

পঞ্চায়েত নির্বাচনে যেখানে বিজেপি-কেই তৃণমূলের মূল প্রতিপক্ষ হিসেবে প্রচারের বন‍্যায় ভাসানো হচ্ছে, সেখানে খানিকটা উলাটপুরাণই দেখা গেল দক্ষিণ চব্বিশ পরগণার নামখানায়। রবিবার নামখানা ব্লকের ফ্রেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূল ছেড়ে সিপিএমে যোগ দিলেন শাসক দলের বহু কর্মী সমর্থক। তৃণমূলের প্রাক্তন বুথ সভাপতি শেখ জুব্বারের হাত ধরেই পঞ্চাশটি পরিবার তৃণমূল ছেড়ে সিপিআইএমে যোগদান করে।

সিপিআইএমে যোগদানের পরেই নিজের প্রাক্তন দলকে তীব্র আক্রমণ করেন শেখ জুব্বের নামে ওই প্রাক্তন তৃণমূল নেতা। তাঁর অভিযোগ, ফ্রেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকায় আমফানের দুর্নীতি সহ একাধিক দুর্নীতি হয়েছে। আর সেই দুর্নীতির বিরুদ্ধে মুখ খুলতে গিয়ে বার বার তাঁকে শাসকদলের রোষে পড়তে হয়েছে। তাই তিনি শাসক দল ছেড়ে সিপিএমে যোগদান করলেন।

ফ্রেজারগঞ্জ এর কয়লাঘাটা এলাকায় সিপিআইএমের পার্টি অফিসে এই যোগদান সভা করা হয়। আর এই দল বদল নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।যদিও এ বিষয়ে ফ্রেজারগঞ্জ অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি নীলকন্ঠ বর্মন বলেন, জুব্বারের বিরুদ্ধে রাজনৈতিকভাবে অনেক অভিযোগ ছিল, ওকে আমরা বিতাড়িত করেছি। আজকে যারা সিপিআইএমে যোগদান করল ওরা সকলেই আগে থেকেই সিপিআইএম করত।

সাম্প্রতিক কালে বিধানসভা নির্বাচনের পর থেকে রাজ‍্য রাজনীতিতে দল বদল মানেই শাসক দলমুখী স্রোত। সেখানে তৃণমূল ছেড়ে সিপিএমে যোগদানের ঘটনা নিঃসন্দেহে ব‍্যাতিক্রমী। বাম কর্মী, সমর্থকদের কাছেও তা যথেষ্ট উৎসাহব‍্যাঞ্জক।

ছবি news18

Your Opinion

We hate spam as much as you do