২০২১ বিধানসভা নির্বাচনের থেকে কলকাতাতে ভোট বৃদ্ধি ৮% | সুত্রের খবর অনিয়ম না হলে বাইরে রাখলে এই তফাৎ আরও বাড়বে। বামদের ভোট বেড়ে কম করে ২০% হত। বামেরা ১১.৭ % বিজেপি ৯.৩℅
পুরভোটে তৃণমুল, বামেরা দ্বিতীয় , কংগ্রেসের ভোট বাড়ল, অনেক পিছনে বিজেপি
পুরভোটে জয়ী তৃণমূল, দ্বিতীয় বামেরা!
৯২ নম্বর ওয়ার্ড থেকে জয়ী বামফ্রন্ট প্রার্থী কমরেড মধুছন্দা দেব
১০৩ নং ওয়ার্ড থেকে জয়ী বামফ্রন্ট প্রার্থী কমরেড নন্দিতা রায়,
বামেরা বিজেপির থেকে প্রায় ৩-৪% ভোট বেশি পেয়েছে।
২০২১ বিধানসভা নির্বাচনের থেকে কলকাতাতে ভোট বৃদ্ধি ৮% |
সুত্রের খবর অনিয়ম না হলে বাইরে রাখলে এই তফাৎ আরও বাড়বে। বামদের ভোট বেড়ে কম করে ২০% হত।
বামেরা ১১.৭ % বিজেপি ৯.৩℅
মঙ্গলবার কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ডের ভাগ্য নির্ধারণ হচ্ছে। এদিন পুরভোটের ফল গণনা। সকাল ৮টা থেকে গণনা শুরু হয়। প্রথমে পোস্টাল ব্যালটে গণনা। তারপর ইভিএমের গণনা। অন্যদিকে রবিবারের পুরভোট আসলে প্রহসন বলে দাবি কংগ্রেস, বাম, বিজেপির। তারা আইনি পথে হাঁটার হুঁশিয়ারিও দিয়েছে। এদিকে বেলা যত গড়িয়েছে বিরোধীদের দূরে রেখে বহু এগিয়ে গিয়েছে তৃণমূল।
কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ডে ১৬টি বরো রয়েছে। বরোভিত্তিক গণনা হবে। কোথাও একসঙ্গে দু’টি বরোর গণনা হচ্ছে। কোথাও আবার একইসঙ্গে চারটি বরোর গণনা চলবে। গণনা হবে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, নেতাজি ইন্ডোর স্টেডিয়াম, কসবা গীতাঞ্জলি স্টেডিয়াম, ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ টিচার্স ট্রেনিং এডুকেশন প্ল্যানিং এন্ড অ্যাডমিনিস্ট্রেশন (ডেভিড হেয়ার ট্রেনিং কলেজ), ইনস্টিটিউট অফ ফিজিক্যাল এডুকেশন ফর উইমেন হেস্টিংস, যোধপুর পার্ক বয়েজ স্কুল, যোধপুর পার্ক গার্লস স্কুল, বরিশা হাই স্কুল, ঠাকুরপুকুর বিবেকানন্দ কলেজ, সিস্টার নিবেদিতা গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ ফর গার্লস, জোকা ব্রতচারী বিদ্যাশ্রম।
তিনটি ওয়ার্ডে এ দিন সকাল থেকেই এগিয়ে ছিলেন নির্দল প্রার্থীরা। বেলা বাড়তেই তাঁদের জয় ঘোষণা হয়। আর এরপরই জানা যায়, তিনজনই যোগ দিচ্ছেন তৃণমূলে। তিন প্রার্থীই দাবি করেছেন যে তাঁরা শাসক দলে যোগ দিয়ে কাজ করতে চান। প্রশ্ন উঠেছে, নির্দল হিসেবে লড়ার কী প্রয়োজন ছিল তাহলে? সূত্রের খবর, তৃণমূলের সঙ্গে আগে থেকেই যোগাযোগ ছিল এই প্রার্থীদের।
‘গণনাতেও গন্ডগোল!’ শতাংশের বিচারে দ্বিতীয় হলেও অনুযোগ রবীন দেবের
একুশের বিধানসভা ভোটে বামেদের প্রাপ্ত ভোট বা লোকসভা ভোটে বামেদের প্রাপ্ত ভোট শতাংশের থেকে কলকাতা পুরসভা ভোটের হার অনেক ভাল। বাম নেতা রবীন দেবের কথায়, “বহু বাধা সত্ত্বেও মানুষ ভোট দিয়েছে। সেই ভোটারদের আমরা অভিনন্দন জানাই”। ১৯ ডিসেম্বর ভোটের দিন রবীন দেব বলেছিলেন, তৃণমূল ও পুলিশের সম্মিলিত বাধা সত্ত্বেও যে বাম কর্মীরা বীরের মতো কাজ করেছেন তাঁদের তিনি শুভেচ্ছা জানাচ্ছে।
মেয়র পদ অনেকদিন আগেই ছেড়ে দিয়েছেন শোভন চট্টোপাধ্যায়। ছেড়েছেন বেহালাও। তবে এই কয়েক বছরে এবার নিজের জায়গাটা আরও বেশি করে পরিপক্ক করেছেন রত্না চট্টোপাধ্যায়। তার ফল প্রকাশিত হল কলকাতা পুরভোটের নির্বাচনের ফলাফলেই। শোভন চট্টোপাধ্যায়ের থেকে প্রায় চার হাজার বেশ ভোটে জিতলেন রত্না।
ফিরহাদ হাকিম জয়ী হলেন ১৪, ৯১৬ ভোটে। ৮২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী ফিরহাদের প্রাপ্ত ভোট ১৭,৬০৯।
We hate spam as much as you do