পাঠশালার আনুষ্ঠানিক সূচনা করলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ অভিজিৎ চন্দ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইছাপুর হাই স্কুলের প্রধান শিক্ষক অশোক পাল। বিশেষ অতিথি রূপে উপস্থিত ছিলেন হাবড়া হাই স্কুলের প্রধান শিক্ষক সঞ্জীবন পন্ডা ও গণআন্দোলনের জেলার অন্যতম শীর্ষ নেতৃত্ব বাবুল কর।
হাবড়ার "ঐকতানের" অবৈতনিক পাঠশালা "জ্যোতির আলোয় " আজ থেকে শুরু হল
নিজস্ব সংবাদদাতা,হাবড়াঃ সারা রাজ্য জুড়েই বন্ধ পাঠশালা। অতিমারীকে অজুহাত করে যখন ভবিষ্যৎ প্রজন্মকে মনুষ্যত্বহীন নির্বোধ স্তাবক বানানোর বর্বরতা শুরুর অভিযোগ উঠেছে, কেন্দ্রীয় ও রাজ্য সরকার যৌথভাবেই - ঠিক তখনই আমাদের সামনে দাঁড়িয়ে আছেন এক অণির্বাণ আলোক শিখা - জ্যোতি বসু। ২০১০ সালের আজকের দিনেই প্রয়াত হন প্রবাদপ্রতিম জননেতা, পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু।
আজ ১৭ই জানুয়ারি' ২০২২ সোমবার ছিলো তাঁর দ্বাদশতম প্রয়াণবার্ষিকী। আজকের দিনেই বৃহত্তর হাবড়ার প্রাক্তন ও বর্তমান ছাত্র-যুবদের সংগঠন " ঐকতান"-এর উদ্যোগে শুরু হলো "জ্যোতির আলোয় " নামক একটি অবৈতনিক পাঠশালা।
পাঠশালার আনুষ্ঠানিক সূচনা করলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ অভিজিৎ চন্দ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইছাপুর হাই স্কুলের প্রধান শিক্ষক অশোক পাল। বিশেষ অতিথি রূপে উপস্থিত ছিলেন হাবড়া হাই স্কুলের প্রধান শিক্ষক সঞ্জীবন পন্ডা ও গণআন্দোলনের জেলার অন্যতম শীর্ষ নেতৃত্ব বাবুল কর।পাঠশালায় প্রথমদিনেই নাম লিখিয়েছেন অর্ধশতাধিক শিক্ষার্থী।
আজকের এই অনুষ্ঠান থেকে সকল ছাত্রছাত্রী দের হাতে তুলে দেওয়া হয় শিক্ষাসামগ্রী। অনুষ্ঠানে স্বাগত ভাষন দেন ঐকতানের সাধারণ সম্পাদক কুমারেশ বসু। অনুষ্ঠান সঞ্চালনা করেন অঞ্জন দত্ত ও অমিতাভ দে। আজকের এই অনুষ্ঠান কে কেন্দ্র করে সাধারণ মানুষের উৎসাহ ছিলো চোখে পড়বার মতো।
We hate spam as much as you do