৬৫টি কবিতা সম্বলিত কবিতা সংকলন 'ভারাভারা রাও: দ্য রেভল্যুশনারি পোয়েট' নামক বইটি , এইসময় ২০২১ সালের জুন থেকে জুলাইয়ের মধ্যে প্রকাশিত হবে বলে আশা করা হয়েছিল।
কবি ভারাভারা রাও-এর বই প্রকাশ বন্ধ। পেঙ্গুইন প্রকাশনা স্থগিত রাখল, কারন UAPA অভিযোগ
বর্তমান সময়ে ভারতবর্ষের গনতন্ত্র বারবার প্রশ্নের মুখে এসে দাঁড়িয়েছে। বিশেষ করে UAPA এর যথেচ্ছ প্রয়োগ এবং বিশিষ্টদের বিনা বিচারে জেলবন্দী করে রাখা গোটা দেশের প্রগতিশীল চিন্তাকে আঘাত করেছে।
অত্যন্ত দুঃখের যে আজ প্রকাশনা সংস্থার পক্ষ থেকে কবি ভারভারা রাওএর কবিতার বই প্রকাশে অসম্মতি জানানো হল।
ভারতের বহুদিনের পুরানো বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনের (UAPA) শিকার, প্রখ্যাত তেলেগু কবি ভারাভারা রাও-এর কবিতার বই শীঘ্রই প্রকাশিত হওয়ার সম্ভাবনা নেই। কবির কবিতার সংকলন প্রকাশক পেঙ্গুইন র্যান্ডম হাউস প্রকাশনা স্থগিত রেখেছে । পেঙ্গুইন কারণ ব্যাখ্যা করেছে যে তারা ভারভারা রাওএর বিরুদ্ধে আনা অভিযোগের অবস্থা সম্পর্কে উদ্বিগ্ন।
২০১৮ সালের নভেম্বরে ভীমা কোরেগাঁও মামলায় তার ওপর আনা অভিযোগের ভিত্তিতে UAPA-এর অধীনে রাওকে গ্রেপ্তার করা হয়েছিল। বর্তমানে মেডিকেল জামিনে তিনি মুম্বাইয়ে অবস্থান করছেন।
পেঙ্গুইনের কমিশনিং সম্পাদক এলিজাবেথ কুরুভিলা দ্য কুইন্টের সাথে কথা বলতে গিয়ে বলেছিলেন যে মহামারীর কারনে প্রকাশে বিলম্ব হতে পারে। তবে, পেঙ্গুইন আইনি মতামত নেওয়ার পরে, আদালত রাওয়ের মামলার নিষ্পত্তি করার পরেই বইটি প্রকাশের সিদ্ধান্ত নিয়েছিল।
৬৫টি কবিতা সম্বলিত কবিতা সংকলন 'ভারাভারা রাও: দ্য রেভল্যুশনারি পোয়েট' নামক বইটি , এইসময় ২০২১ সালের জুন থেকে জুলাইয়ের মধ্যে প্রকাশিত হবে বলে আশা করা হয়েছিল।
সমস্যা হল, ভীমা-কোরেগাঁও মামলার বিচার আদৌ কখন শুরু হবে সে সম্পর্কে কোনও স্পষ্টতা নেই। সুতরাং , রাওয়ের কবিতা, যা তার বিশ্বাসের সাক্ষ্য হিসাবে দাঁড়িয়েছে, দিনের আলো দেখছে না।
We hate spam as much as you do