প্রিয়াঙ্কার এই প্রতিশ্রুতির পরেই তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে উত্তরপ্রদেশ তো বটেই গোটা দেশের রাজনৈতিক আঙিনায়। এদিকে এবারে প্রিয়াঙ্কার কাঁধে হাত রেখেই এবারে উত্তরপ্রদেশে নির্বাচনী বৈতরণী পার করতে চাইছে কংগ্রেস। এমনকী নির্বাচনী দায়-দায়িত্ব সামলোর প্রধান কাজও রয়েছে প্রিয়াঙ্কার উপরেই। এবার ভোটের মুখে সোনিয়া কন্যার এই বিশাল প্রতিশ্রুতিতে যে বিজেপি খানিকটা হলেও বিপাকে পড়বে তা বলাই বাহুল্য।
প্রিয়াঙ্কা গান্ধীর উঃপ্রঃ মেয়েদের স্মার্টফোন- স্কুটির প্রতিশ্রুতি, মহিলা ভোট লক্ষ
প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা উত্তরপ্রদেশে বিরোধী মুখ হয়ে উঠে আসছেন। বিশেষ করে লখিমপুর খেরির ঘটনায় প্রিয়াঙ্কা এক গুরুত্বপূর্ণ বিরোধী মুখ হয়েছেন।
বছর ঘুরতেই ভোট রয়েছে পাঁচ রাজ্যে। এদিকে অনান্য রাজ্যের তুলনায় এবারে যেন যোগী গড়ে পালাবদল আনতে বেশি মনোনিবেশ করেছে হাত শিবির। এমনকী প্রচারেও উত্তরপ্রদেশে বারেবারেই ঝড় তুলছে কংগ্রেস। এমতাবস্থায় এবার বড়সড় নির্বাচনী প্রতিশ্রুতি দিতে দেখা গেস কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীকে। সম্প্রতি প্রচারে বেরিয়ে তিনি দাবি করেন কংগ্রেস যদি উত্তরপ্রদেশে ক্ষমতায় আসে তাহলে রাজ্যের সমস্ত মেয়েদের স্মার্টফোন ও ইলেকট্রিক স্কুটার দেওয়া হবে।
এদিকে প্রিয়াঙ্কার এই প্রতিশ্রুতির পরেই তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে উত্তরপ্রদেশ তো বটেই গোটা দেশের রাজনৈতিক আঙিনায়। এদিকে এবারে প্রিয়াঙ্কার কাঁধে হাত রেখেই এবারে উত্তরপ্রদেশে নির্বাচনী বৈতরণী পার করতে চাইছে কংগ্রেস। এমনকী নির্বাচনী দায়-দায়িত্ব সামলোর প্রধান কাজও রয়েছে প্রিয়াঙ্কার উপরেই। এবার ভোটের মুখে সোনিয়া কন্যার এই বিশাল প্রতিশ্রুতিতে যে বিজেপি খানিকটা হলেও বিপাকে পড়বে তা বলাই বাহুল্য।
বৃহস্পতিবার এক টুইটে প্রিয়াঙ্কা বলেন, "আমি কয়েকজন ছাত্রীর সাথে দেখা করেছি, তারা বলেছে যে তাদের পড়াশোনা এবং নিরাপত্তার জন্য একটি স্মার্টফোন দরকার। আমি খুশি যে কংগ্রেসের ইস্তেহার কমিটি আমার প্রস্তাবে রাজি হয়েছে। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি এবারে উত্তরপ্রদেশে কংগ্রেস ক্ষমতায় এলে রাজ্যের মাধ্যমিক পাস করা সকল মেয়েকে স্মার্টফোন ও স্নাতক পাস করা মেয়েদের ইলেকট্রিক স্কুটি দেওয়া হবে।"
এদিকে জাতপাতের রসায়নের পাশাপাশি আসন্ন নির্বাচনে উত্তরপ্রদেশে মহিলা ভোটও যে বড় ফ্যাক্টর হতে চলেছে তা সকলেই বুঝে গিয়েছে। তাই মহিলা ভোটারদের মন জয় করতে কোনও কসরতই ছাড়ছে না শাসক-বিরোধী কোনও দলই। এদিকে মহিলা ভোটারদের আকর্ষণ করতে এর আগে, উত্তরপ্রদেশের মহিলাদের জন্য ৪০ শতাংশ ভোটের টিকিট সংরক্ষণের কথা বলেছিলেন প্রিয়াঙ্কা। এবার সামনে এল আরও বড় ঘোষণা।
We hate spam as much as you do