বিধানসভা ভোটের ফলের পর বিজেপি বিপর্যয় স্বীকার না করে বলেছিল, ৩ থেকে বাড়িয়ে ৭৭ তো করেছি! সেই উটপাখির মতো আচরণের ফল হল পুরভোটে প্রায় নিশ্চিহ্ন হয়ে যাওয়া! এখন হচ্ছে চিন্তন বৈঠক? সুধীন দত্তের ‘উটপাখি’ কবিতা থেকে উদ্ধৃত করে বলতে হয়, ‘ফাটা ডিমে আর তা দিয়ে কি ফল পাবে?’
‘ফাটা ডিমে তা দিয়ে লাভ বৈঠকে পুরভোটে শূণ্যে তথাগত রায়ের কটাক্ষে বিজেপির চিন্তন বৈঠক
এবার বিজেপির ‘চিন্তন বৈঠক’কে কটাক্ষ করলেন তথাগত রায়। রাজ্যের ১০৮ পুরসভার ভোটে শূন্য হাতে ফিরতে হয়েছে বিজেপিকে। এবার সেই নিয়েই তোপ দাগলেন তিনি। বঙ্গ বিজেপিকে উট পাখির সঙ্গে তুলনা করে টুইটে তিনি লেখেন, ‘বিধানসভা ভোটের ফলের পর বিজেপি বিপর্যয় স্বীকার না করে বলেছিল, ৩ থেকে বাড়িয়ে ৭৭ তো করেছি! সেই উটপাখির মতো আচরণের ফল হল পুরভোটে প্রায় নিশ্চিহ্ন হয়ে যাওয়া! এখন হচ্ছে চিন্তন বৈঠক? সুধীন দত্তের ‘উটপাখি’ কবিতা থেকে উদ্ধৃত করে বলতে হয়, ‘ফাটা ডিমে আর তা দিয়ে কি ফল পাবে?’
এদিকে শনিবার রাজ্য নেতৃত্বকে সঙ্গে বৈঠক করবেন সহ-পর্যবেক্ষক অমিত মালব্য। দলের এমন বিপর্যয় নিয়ে হবে চিন্তন বৈঠক। সেখানে থাকবেন লকেট চ্যাটার্জি। থাকবে রাজ্য নেতৃত্বও। বৈঠকের পর সেই রিপোর্ট যাবে সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার কাছে। এরই মধ্যে তথাগত রায়ের এহেন টুইট যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
We hate spam as much as you do