দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন পঞ্চায়েত নির্বাচনে টিকিট বিলি নিয়ে ফের অন্তর্কলহ তৃণমূলে। সরাসরি দলকে কাঠগড়ায় তুলেছেন দুই বিধায়ক। মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর সরাসরি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করলেও অন্য এক বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী স্পষ্ট করে ক্ষোভের কারণ বলেননি। তবে দুজনেই বিধায়ক পদ ছাড়ার কথা ঘোষণা করেছেন।
মুখ্যমন্ত্রীকে অভিযুক্ত করে পদ ছাড়তে চান ২ TMC বিধায়ক, তৃণমূলে তামাশা
Jun 21, 2023
পঞ্চায়েত নির্বাচনে টিকিট বিলি নিয়ে ফের অন্তর্কলহ তৃণমূলে। সরাসরি দলকে কাঠগড়ায় তুলেছেন দুই বিধায়ক। তালিকায় রয়েছেন মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর এবং মনোরঞ্জন ব্যাপারী। তৃণমূল দলে এখন চুড়ান্ত ডামাডোল আর তামাশা। যে ভাষায় হুমায়ুন কবির মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি পরিস্থিতির জন্য দায়ী করলেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন
পঞ্চায়েত নির্বাচনে টিকিট বিলি নিয়ে ফের অন্তর্কলহ তৃণমূলে। সরাসরি দলকে কাঠগড়ায় তুলেছেন দুই বিধায়ক। মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর সরাসরি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করলেও অন্য এক বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী স্পষ্ট করে ক্ষোভের কারণ বলেননি। তবে দুজনেই বিধায়ক পদ ছাড়ার কথা ঘোষণা করেছেন।
মুর্শিদাবাদ জেলার সাংগঠনিক সভাপতি শাওনি সিংহ রায়ের বিরুদ্ধে সরাসরি অভিযোগ করেছেন হুমায়ুন কবীর। তাঁকে অপসারণের দাবি এবং দলীয় কার্যালয় ঘেরাওয়ের হুঁশিয়ারিও দিয়েছেন। প্রশাসনকে নিরপেক্ষ আচরণ করার জন্য মুখ্য়মন্ত্রীর কাছেও আর্জি জানিয়েছেন তিনি।
অন্যদিকে পঞ্চায়েত ভোটের আগেই নির্বাচন কমিটির সদস্যপদ এবং রাজ্য তৃণমূল কমিটির সাধারণ সম্পাদকের পদ থেকে ইস্তফা দেওয়ার কথা জানিয়েছেন মনোরঞ্জন ব্যাপারী।
গত বৃহস্পতিবার তিন বিধায়ককে সঙ্গে নিয়ে বিস্ফোরক অভিযোগ করেছিলেন হুমায়ুন কবীর। বেলডাঙার পার্টি অফিসে বসে তিনি অভিযোগ করেন, টাকার বিনিময়ে পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী দেওয়া হচ্ছে। তাঁদের অভিযোগ ছিল, মুর্শিদাবাদ-বহরমপুর সাংগঠনিক জেলা তৃণমূলের চেয়ারম্যান তথা কান্দির বিধায়ক অপূর্ব সরকারের বিরুদ্ধে। সঙ্গে শাওনি সিংহ রায়ের বিরুদ্ধেও তোপ দাগেন তাঁরা।
We hate spam as much as you do