Tranding

10:26 AM - 04 Feb 2026

Home / National / শঙ্করাচার্যের দাবী 'কেদারনাথ মন্দির থেকে ২২৮ কেজি সোনা উধাও!'

শঙ্করাচার্যের দাবী 'কেদারনাথ মন্দির থেকে ২২৮ কেজি সোনা উধাও!'

উল্লেখ্য, উত্তরাখণ্ডের গাড়োয়াল হিমালয় পর্বতমালায় অবস্থিত ভগবান শিবের ১২টি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি কেদারনাথ মন্দির। দূর দূরান্ত থেকে কোটি কোটি পুণ্যার্থী বাবা কেদারনাথের দর্শনে পৌঁছন। দুর্গম পথ অতিক্রম করে সেখানে পৌঁছন তাঁরা। সেখান থেকেই এবার বিপুল পরিমাণ সোনা উধাও হয়ে গিয়েছে বলে দাবি করেছেন স্বামী অভিমুক্তেশ্বরানন্দ।

শঙ্করাচার্যের দাবী 'কেদারনাথ মন্দির থেকে ২২৮ কেজি সোনা উধাও!'

শঙ্করাচার্যের দাবী 'কেদারনাথ মন্দির থেকে ২২৮ কেজি সোনা উধাও!' 
 
 17 Jul 2024


ফের একবার BJP-র অস্বস্তি বাড়ালেন জ্যোতির্মঠের শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দ। সোমবার তিনি দাবি করেছেন, কেদারনাথ মন্দির থেকে ২২৮ কেজি সোনা উধাও হয়ে গিয়েছে।
উল্লেখ্য, উত্তরাখণ্ডের গাড়োয়াল হিমালয় পর্বতমালায় অবস্থিত ভগবান শিবের ১২টি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি কেদারনাথ মন্দির। দূর দূরান্ত থেকে কোটি কোটি পুণ্যার্থী বাবা কেদারনাথের দর্শনে পৌঁছন। দুর্গম পথ অতিক্রম করে সেখানে পৌঁছন তাঁরা। সেখান থেকেই এবার বিপুল পরিমাণ সোনা উধাও হয়ে গিয়েছে বলে দাবি করেছেন স্বামী অভিমুক্তেশ্বরানন্দ। তিনি সংবাদমাধ্যমকে বলেন, 'কেদারনাথে সোনা কেলেঙ্কারি হয়েছে। সেই প্রসঙ্গ উঠছে না কেন? সেখানে কেলেঙ্কারি করার পর এবার দিল্লিতে তৈরি হবে কেদারনাথ? তাহলে তো এরপর আরও আরেকটি কেলেঙ্কারি হবে। কেদারনাথ থেকে ২২৮ কেজি সোনা উধাও হয়েছে। কোনও তদন্ত শুরু হয়নি। এর জন্য দায়ী কে? এখন ওরা বলছে, দিল্লিতে কেদারনাথ বানাবে, এটা হতে পারে না।'


দিল্লিতে আরও একটি কেদারনাথ মন্দির নির্মাণের প্রতিবাদের মধ্যেই স্বামী অভিমুক্তেশ্বরানন্দের এই মন্তব্য ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। দিল্লিতে কেদারনাথ মন্দির নির্মাণের সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ দেখান পুরোহিতরা। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি ১০ জুলাই দিল্লিতে এই মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। স্বামী অভিমুক্তেশ্বরানন্দের কথায়, 'আমরা সকলেই সনাতন ধর্মের অনুসারী। আমাদের কাছে পাপ এবং পুণ্যর একটি সংজ্ঞা রয়েছে।'

Your Opinion

We hate spam as much as you do