ঝাড়খণ্ডের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণনকে তেলেঙ্গানার রাজ্যপালের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছিল। এবার তাঁকে মহারাষ্ট্রের রাজ্যপালের দায়িত্ব দেওয়া হয়েছে। ছত্তিশগড়ের রাজ্যপাল হিসেবে নিযুক্ত করা হয়েছে রমেন ডেকাকে আর সিএইচ বিজয়াশঙ্করকে দায়িত্ব দেওয়া হয়েছে মেঘালয়ের রাজ্যপালের দায়িত্ব।
৯ রাজ্য ও দুই কেন্দ্রশাসিত অঞ্চলে রাজ্যপাল বদলের বিজ্ঞপ্তি রাষ্ট্রপতি ভবনের
28 Jul 2024
পাঞ্জাবের রাজ্যপাল ও কেন্দ্রশাসিত চণ্ডীগড়ের প্রশাসক বানোয়ারি লালের ইস্তফা গ্রহণ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্ম(President Droupadi Murmu)। পাশাপাশি বদল করলেন দেশের একাধিক রাজ্যের রাজ্যপালও ।
রাষ্ট্রপতি ভবন সূত্রে জানা গেছে, বানোয়ারি লালের ইস্তফা গ্রহণ করে তাঁর জায়গায় অসমের রাজ্যপাল গুলাব চন্দ্র কাটারিয়াকে পাঞ্জাবের রাজ্যপাল ও চণ্ডীগড়ের প্রশাসক হিসেবে নিযুক্ত করেছেন রাষ্ট্রপতি।
এর পাশাপাশি রাজস্থানে রাজ্যপাল হিসেবে নিযুক্ত করা হয়েছে হরিবাহু কিষানরাও বাগদে, তেলেঙ্গানার রাজ্যপাল পদে জিষ্ণু দেব বর্মা, সিকিমে ওমপ্রকাশ মাথুর ও ঝাড়খণ্ডে সন্তোষ কুমার গাঙ্গওয়ার।
ঝাড়খণ্ডের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণনকে তেলেঙ্গানার রাজ্যপালের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছিল। এবার তাঁকে মহারাষ্ট্রের রাজ্যপালের দায়িত্ব দেওয়া হয়েছে। ছত্তিশগড়ের রাজ্যপাল হিসেবে নিযুক্ত করা হয়েছে রমেন ডেকাকে আর সিএইচ বিজয়াশঙ্করকে দায়িত্ব দেওয়া হয়েছে মেঘালয়ের রাজ্যপালের দায়িত্ব।
সিকিমের দায়িত্ব থাকা লক্ষ্মণ প্রসাদ আচার্য্যকে অসমের রাজ্যপাল হিসেবে নিযুক্ত করার পাশাপাশি মণিপুরের রাজ্যপাল হিসেবেও অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। কেন্দ্রশাসিত পুদুচেরির লেফটেন্যান্ট গর্ভনর হিসেবে দায়িত্ব দেওয়া হল কে কৈলাশনাথনকে।
রাষ্ট্রপতি ভবনের প্রকাশিত সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নবনিযুক্ত রাজ্যপালরা যেদিন তাঁদের নতুন অফিসের দায়িত্ব গ্রহণ করবেন সেদিন থেকেই তাঁদের নিয়োগ কার্যকরী হবে।
বিভিন্ন রাজ্যে রাজ্যপাল বদল নিয়ে বিরোধীরা প্রশ্ন তুললেও একাধিক রাজ্যে রাজ্যপাল বদলের ঘটনা রুটিনমাফিক বলে জানানো হয়েছে রাষ্ট্রপতি ভবনের তরফে।
We hate spam as much as you do