Tranding

06:58 PM - 04 Feb 2026

Home / National / A ফর Apple নয়, Arjun! যোগী রাজ্যের ইংরেজি বর্ণমালার প্রস্তাব নতুন ভাইরাল

A ফর Apple নয়, Arjun! যোগী রাজ্যের ইংরেজি বর্ণমালার প্রস্তাব নতুন ভাইরাল

এই ধরনের ইংরেজি বর্ণমালা সম্পর্কিত শব্দভাণ্ডার তৈরি করেছেন উত্তর প্রদেশের সীতাপুরের বাসিন্দা এক আইনজীবী। তবে সেই ব্যক্তি সংবাদ মাধ্যমের সামনে আসতে চান না। তবে হিন্দি বলয়ের অনেক প্রকাশক নতুন এই বর্ণমালাকে পছন্দ করেছেন। আবার কেউ কেউ তা প্রকাশ করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন।

A ফর Apple নয়, Arjun! যোগী রাজ্যের ইংরেজি বর্ণমালার প্রস্তাব নতুন ভাইরাল

A ফর Apple নয়, Arjun! যোগী রাজ্যের ইংরেজি বর্ণমালার প্রস্তাব নতুন ভাইরাল

Mon, Oct 31, 2022, 

সাধারণভাবে বাচ্চারা ইংরেজি বর্ণমালা পড়তে গিয়ে A ফর Apple পড়ে থাকে। তবে এর বিকল্পও উঠে এসেছে। শিশুরা প্রয়োজন মনে করলে A ফর Arjun-ও পড়তে পারে। একইরকম ভাবে B ফর Balaram পড়তে পারে। সোশ্যাল মিডিয়ায় এই বর্ণমালা ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে। এক্ষেত্রে A থেকে Z পর্যন্ত শব্দ নেওয়া হয়েছে ভারতের পৌরানিক কাহিনী এবং ইতিহাস থেকে।

হিন্দি বলয়ের এক শ্রেণির শিক্ষক মনে করছেন, এক্ষেত্রে শিশুদের ভিন্ন অভিজ্ঞতা হবে। শিশুরা শৈশবেই ভারতীয় সংস্কৃতির সঙ্গে পরিচিত হতে সক্ষম হবে। এই ধরনের ইংরেজি বর্ণমালার পিডিএফ ফাইল সোশ্যাল মিডিয়ায় পাওয়া যাচ্ছে। শব্দের পাশাপাশি ছবিও দেওয়া থাকছে সেখানে। ওই শব্দের বর্ণনাও দেওয়া থাকছে সেখানে। যেমন A ফর Arjun-এর ক্ষেত্রে একটি বাক্যে অর্জুনকে বর্ণনা করা হয়েছে।

এই ধরনের ইংরেজি বর্ণমালা সম্পর্কিত শব্দভাণ্ডার তৈরি করেছেন উত্তর প্রদেশের সীতাপুরের বাসিন্দা এক আইনজীবী। তবে সেই ব্যক্তি সংবাদ মাধ্যমের সামনে আসতে চান না। তবে হিন্দি বলয়ের অনেক প্রকাশক নতুন এই বর্ণমালাকে পছন্দ করেছেন। আবার কেউ কেউ তা প্রকাশ করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন।

তবে শুধু ইংরেজির নতুন বর্ণমালা তৈরিই নয়, হিন্দিতেও এরকমই বর্ণমালা তৈরি করছেন সেই আইনজীবী। তাঁর তৈরি শব্দভাণ্ডারে শব্দ সম্পর্কিত আদেকার বর্ণনাগুলো সংশোধন করে নতুন শব্দ সম্পর্কে বিস্তারিত লেখা হচ্ছে। যাতে শিশুদের কোনও অসুবিধা না হয়।

 ইংরেজি বর্ণমালা
A- অর্জুন
B- বলরাম
C- চাণক্য
D-ধ্রুব
E-একলব্য
F- ফোর বেদাস (চার বেদ)
G-গায়ত্রী মাতা
H-হনুমান
I-ইন্দ্র
J-জটায়ু
K-কৃষ্ণ
L- লভ-কুশ
M-মার্কন্ডেয়
N- নারদ
O-ওমকার
P-প্রহ্লাদ
Q-কুইন (রানি গান্ধারি)
R-রমা
S- সূর্য
T-তুলসি
U -উদ্ধব
V -বামনাবতার
W- জল গঙ্গা
X -ক্ষীরাদী দ্বাদশী
Y -যশোদা
Z-জামবন্ত

Your Opinion

We hate spam as much as you do