Tranding

05:15 PM - 04 Feb 2026

Home / National / লোকসভা ভোট ৭ দফায়, শুরু ১৯ এপ্রিল ফল ৪ জুন

লোকসভা ভোট ৭ দফায়, শুরু ১৯ এপ্রিল ফল ৪ জুন

ভোটারদের আস্থা অর্জনে অনেক আগে থেকে আধা সেনা মোতায়েন করতে হবে। জেলাশাসক, এসপি এবং পুলিশ কমিশনারদের সাধারণ পর্যবেক্ষকদের সঙ্গে আলোচনা করে উত্তেজনাপ্রবণ এলাকা চিহ্নিত করে বাহিনী মোতায়েনের দায়িত্ব নিতে হবে। বাহিনী মোতায়েনের বিষয়ে সাপ্তাহিক বৈঠকে রাজনৈতিক দলগুলিকে অবহিত করতে হবে। যদি কোথাও কোনও গন্ডগোলের খবর আসে সেখানে তৎক্ষণাৎ পর্যবেক্ষক পাঠাতে হবে। তাঁরা পোলিং এজেন্টদের সঙ্গে কথা বলবেন। পর্যবেক্ষকদের নাম, পরিচয়, ফোন নম্বর প্রকাশ করতে হবে।

লোকসভা ভোট ৭ দফায়, শুরু ১৯ এপ্রিল ফল ৪ জুন

লোকসভা ভোট ৭ দফায়, শুরু ১৯ এপ্রিল ফল ৪ জুন

 16th March 2024 

 সাত দফাতেই লোকসভা ভোট হবে। শুরু ১৯ এপ্রিল। ফল প্রকাশ হবে ৪ জুন। লোকসভা নির্বাচনের সঙ্গেই চার রাজ্যের বিধানসভা ভোট হবে। সেগুলি হল, সিকিম, ওড়িশা, অরুণাচল প্রদেশ ও অন্ধ্রপ্রদেশ।

শনিবার দুপুরে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার সাংবাদিক সম্মেলনে একথা ঘোষণা করে বলেন, অন্ধ্রে বিধানসভার ভোট হবে ১৩ মে, অরুণাচলে হবে ১৯ এপ্রিল। একইসঙ্গে ২৬ বিধানসভার উপনির্বাচনও লোকসভা ভোটের সঙ্গেই হবে।

দ্বিতীয় দফার ভোট হবে ২৬ এপ্রিল, তৃতীয় দফায় ৭ মে, চতুর্থ দফা ১৩ মে, পঞ্চম দফা ২০ মে, ষষ্ঠ দফা ২৬ মে এবং সপ্তম ও শেষ দফার ভোট হবে ১ জুন।

রাজীব কুমার আরও বলেন, এদিন থেকেই চালু হয়ে গেল আদর্শ আচরণবিধি। সম্পূর্ণ নিরপেক্ষ, স্বচ্ছভাবে কাজ করতে হবে। সমচোখে দেখতে হবে সকল রাজনৈতিক দলকে এবং মাঠে নেমে কাজ করতে হবে। নিচুতলা পর্যন্ত অফিসাররাও যাতে নিরপেক্ষভাবে কাজ করেন, তার নিশ্চয়তা তৈরি করতে হবে আধিকারিকদের। ভোটার কিংবা প্রার্থীদের কাছে যেন কোনও হুমকি-সতর্কতা না পৌঁছায়।

ভোটারদের আস্থা অর্জনে অনেক আগে থেকে আধা সেনা মোতায়েন করতে হবে। জেলাশাসক, এসপি এবং পুলিশ কমিশনারদের সাধারণ পর্যবেক্ষকদের সঙ্গে আলোচনা করে উত্তেজনাপ্রবণ এলাকা চিহ্নিত করে বাহিনী মোতায়েনের দায়িত্ব নিতে হবে। বাহিনী মোতায়েনের বিষয়ে সাপ্তাহিক বৈঠকে রাজনৈতিক দলগুলিকে অবহিত করতে হবে। যদি কোথাও কোনও গন্ডগোলের খবর আসে সেখানে তৎক্ষণাৎ পর্যবেক্ষক পাঠাতে হবে। তাঁরা পোলিং এজেন্টদের সঙ্গে কথা বলবেন। পর্যবেক্ষকদের নাম, পরিচয়, ফোন নম্বর প্রকাশ করতে হবে।

ভুয়ো ভোটার ও ছাপ্পা ভোট রুখতে সর্বতোভাবে ঝাঁপিয়ে পড়ে কাজ করতে হবে। তৎক্ষণাৎ অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। ভোটার ও দলগুলির যে কোনও অভিযোগ গুরুত্ব সহকারে শোনা ও পদক্ষেপ করতে হবে। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনও সিভিল ভলান্টিয়ার এবং চুক্তিতে নেওয়া কর্মীদের ভোটের কোনও কাজে অথবা নিরাপত্তার কাজে ব্যবহার করা যাবে না।

জামিন অযোগ্য ধারায় পড়ে থাকা গ্রেফতার সময়ের মধ্যে সেরে ফেলতে হবে। কোনও অপরাধী বা দাগিকে যেন গারদের বাইরে ঘোরাফেরা করতে না দেখা যায়। ভুয়ো খবরের বিষয়ে সচেতন থাকতে হবে। জেলাস্তরে ভুয়ো, প্ররোচনামূলক খবর ছড়ানো বন্ধ করতে পৃথক সেল খুলতে হবে।

পশ্চিমবঙ্গের ভোট

*প্রথম দফা ১৯ এপ্রিল*
কুচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি

*দ্বিতীয় দফা 26 শে এপ্রিল*
দার্জিলিং রায়গঞ্জ বালুরঘাট

*তৃতীয় দফা ৭ই মে*
মালদা উত্তর মালদা দক্ষিণ জঙ্গিপুর মুর্শিদাবাদ

*চতুর্থ দফা ১৩ই মে*
বহরমপুর বহরমপুর কৃষ্ণনগর রানাঘাট বর্ধমান পূর্ব বর্ধমান দুর্গাপুর আসানসোল বোলপুর বীরভূম

*পঞ্চম দফা ২০ মে*
বনগাঁ ব্যারাকপুর হাওড়া উলুবেরিয়া শ্রীরামপুর হুগলি আরামবাগ

*ষষ্ঠ দফা ২৫ শে মে*
তমলুক কাঁথি ঘাটাল ঝারগ্রাম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া বিষ্ণুপুর

*সপ্তম দফা ১লা জুন*
দমদম বারাসাত বসিরহাট জয়নগর মথুরাপুর ডায়মন্ড হারবার যাদবপুর কলকাতা দক্ষিণ কলকাতা উত্তর

*৪ঠা জুন ফল প্রকাশ*

Your Opinion

We hate spam as much as you do