Tranding

05:25 PM - 04 Feb 2026

Home / Other Districts / বাঁশদ্রোণীতে চুড়ান্ত গাফিলতি, জেসিবির ধাক্কায় কিশোর ছাত্রের মৃত্যু

বাঁশদ্রোণীতে চুড়ান্ত গাফিলতি, জেসিবির ধাক্কায় কিশোর ছাত্রের মৃত্যু

মৃত কিশোরের নাম সৌম্য শীল। গঙ্গাপুরী শিক্ষা সদন স্কুলের নবম শ্রেণির পড়ুয়া ছিল ওই কিশোর। তাঁর বাবা পেশায় রিক্সা চালক। বাঁশদ্রোণীতেই বাড়ি কিশোরের। আজ, বুধবার সকালে বাড়ি থেকে কিছুটা দূরে, বাঁশদ্রোণীর থানার অধীনে ১১৩ নং ওয়ার্ডে দীনেশ নগর অটোস্ট্যান্ডের কাছে টিউশনি পড়তে গিয়েছিল ওই পড়ুয়া। সেই সময়ে জেসিবি এসে পিষে দেয়।

বাঁশদ্রোণীতে চুড়ান্ত গাফিলতি, জেসিবির ধাক্কায় কিশোর ছাত্রের  মৃত্যু

বাঁশদ্রোণীতে চুড়ান্ত গাফিলতি, জেসিবির ধাক্কায় কিশোর ছাত্রের মৃত্যু

 2 অক্টোবর:2024

উৎসবের আমেজ শুরু না হতে হতেই বিষাদের সুর কলকাতার বাঁশদ্রোণীতে । বুধবার সকালে কোচিং সেন্টারে যাওয়ার পথে জেসিবির ধাক্কায় মৃত্যু এক পড়ুয়ার । নবম শ্রেণির ছাত্র সে ৷ দীনেশ নগরের ১১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ওই ছাত্রের মৃত্যুর খবর জানাজানি হতেই পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয়রা ।

মৃত কিশোরের নাম সৌম্য শীল। গঙ্গাপুরী শিক্ষা সদন স্কুলের নবম শ্রেণির পড়ুয়া ছিল ওই কিশোর। তাঁর বাবা পেশায় রিক্সা চালক। বাঁশদ্রোণীতেই বাড়ি কিশোরের। আজ, বুধবার সকালে বাড়ি থেকে কিছুটা দূরে, বাঁশদ্রোণীর থানার অধীনে ১১৩ নং ওয়ার্ডে দীনেশ নগর অটোস্ট্যান্ডের কাছে টিউশনি পড়তে গিয়েছিল ওই পড়ুয়া। সেই সময়ে জেসিবি এসে পিষে দেয়।

এলাকাবাসীর অভিযোগ, যেখানে দুর্ঘটনা ঘটেছে সেখানে ক'দিন ধরে রাস্তায় সারাইয়ের কাজ চলছিল ৷ দ্রুতগতিতে যাওয়ার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে জেসিবি ধাক্কা মারে ওই ছাত্রকে । রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি । এরপরই এলাকায় শোরগোল পড়ে যায় । ঘাতক জেসিবি ভাঙচুর করেন স্থানীয়রা ।ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে পুলিশ । যদিও স্থানীয়দের একাংশ পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন । বাঁশদ্রোণী থানা ও পাটুলি থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিককে ঘিরে নানা প্রশ্ন করতে শুরু করেছেন বিক্ষোভকারীরা ।

Your Opinion

We hate spam as much as you do