Tranding

02:47 PM - 22 Mar 2026

Home / Others / সন্ধ‍্যে থেকে হৈচৈএর ২ঘন্টায় ছাড়া পেলেন অভিষেক -সহ তৃণমূল নেতারা।

সন্ধ‍্যে থেকে হৈচৈএর ২ঘন্টায় ছাড়া পেলেন অভিষেক -সহ তৃণমূল নেতারা।

২ ঘণ্টা পার। অবশেষে ছাড়া পেলেন তৃণমূল নেতারা। দিল্লির উৎসব সদন পুলিস লাইন একে একে বেরিয়ে এলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কল্য়াণ বন্দ্যোপাধ্যায়, দোলা সেন মহুয়া মৈত্ররা। শুধু তাই নয়, রাজধানীতে হেনস্থার প্রতিবাদে এবার কলকাতায় রাজভবন অভিযানের ডাক দিলেন অভিষেক। বৃহস্পতিবার বেলা ৩টের সময়।

সন্ধ‍্যে থেকে হৈচৈএর ২ঘন্টায় ছাড়া পেলেন অভিষেক -সহ তৃণমূল নেতারা।

সন্ধ‍্যে থেকে হৈচৈএর ২ঘন্টায় ছাড়া পেলেন অভিষেক -সহ তৃণমূল নেতারা। 

Tue, 03 Oct 2023
   
এদিন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের দাবিতে কৃষি ভবনে ধরনায় বসেন তৃণমূলের সাংসদ, বিধায়করা। নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপর? তিন বাসে চাপিয়ে অভিষেক, কল্যাণ, দোলাদের তুলে নিয়ে যায় পুলিস।

 ২ ঘণ্টা পার। অবশেষে ছাড়া পেলেন তৃণমূল নেতারা। দিল্লির উৎসব সদন পুলিস লাইন একে একে বেরিয়ে এলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কল্য়াণ বন্দ্যোপাধ্যায়, দোলা সেন মহুয়া মৈত্ররা।  শুধু তাই নয়, রাজধানীতে হেনস্থার প্রতিবাদে এবার কলকাতায় রাজভবন অভিযানের ডাক দিলেন অভিষেক।  বৃহস্পতিবার বেলা ৩টের সময়।

বকেয়া আদায়ের লক্ষ্যে 'মিশন দিল্লি'। এদিন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের দাবিতে কৃষি ভবনে ধরনায় বসেন তৃণমূলের সাংসদ, বিধায়করা। নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপর?  তিনটি বাসে চাপিয়ে অভিষেক, কল্যাণ, দোলাদের তুলে নিয়ে যায় পুলিস।

রাতে ছাড়া পান তৃণমূল নেতারা। সাংবাদিক সম্মেলনে অভিষেক বলেন, '২ ঘণ্টা আমরা শান্তিপূর্ণভাবে ধরনায় অংশগ্রহণ করি। আজ আমাদের একটি কর্মসূচি ছিল। যন্তর-মন্তরে প্রায় সকাল ১০ টা থেকে কর্মসূচি শুরু হয়। কিন্তু যেভাবে মন্ত্রী আমাদের সকালে বদলে সন্ধেবেলা সময় দেন, আমরা কর্মসূচিটা একটু পিছিয়ে দশটায় জায়গায় বারোটা শুরু করেছিলাম। জমায়েত  শুরু হয় ১২টা থেকে।  মিটিং শুরু করি বেলা ১টা থেকে। ১ থেকে ৫ পর্যন্ত কর্মসূচি চলে'।

তারপর? অভিষেক জানান, 'যন্তর-মন্তর থেকে পায়ে হেঁটে মিছিল করে, বাংলা থেকে প্রায় ৫০ লক্ষ চিঠি আমরা নিয়ে এসেছিলাম মানুষের হাতে লেখা, যাঁদের টাকা বিজেপি আটকে রেখেছে, সেই চিঠি নিয়ে আমরা কৃষি ভবনের উদ্দেশ্যে যন্তর-মন্তর থেকে রওনা দিই। আমরা ৬টা সময়ে আজকে কৃষিভবনে এসে পৌঁছয়। আমাদের একটি কনফারেন্স হলে বসতে দেওয়া হয়'।

যাইহোক তৃণমূল কংগ্রেসের সাংসদ মন্ত্রিসহ যারা গ্রেফতার হয়েছিলেন তাদের দু'ঘণ্টার মধ্যে দিল্লি পুলিশ ছেড়ে দিল।

Your Opinion

We hate spam as much as you do