এই ঘটনার জেরে যাতে এলাকায় কোনও অশান্তি না ছড়ায় সেই কারণে অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে ওই এলাকায়। মন্দিরের সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, এক ব্যক্তি মুখে মাস্ক পরে মন্দিরে এসেছেন। ওই ব্যক্তি কালী মূর্তির কাছে গিয়ে বিকৃত করার চেষ্ঠা করতেই তাকে ছেলে সরিয়ে দেয় পুরোহিত।
পঞ্জাবে কালী মূর্তি বিকৃত করার অভিযোগ, শান্তি-সম্প্রীতি বজায় রাখার আর্জি মুখ্যমন্ত্রীর
মন্দিরে মূর্তি বিকৃত করার অভিযোগে গ্রেফতার করা হল এক ব্যক্তিকে। পঞ্জাবের পাটিয়ালার ঘটনা। ভোটের ঠিক আগে এই ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। সোমবার বিকেলে ঘটনাটি ঘটেছে। রাজদীপ সিং নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ভারতীয় দণ্ডবিধির ২৯৫-এ ও ৩৫৪ ধারায় এফআইআর দায়ের করা হয়েছে।
এই ঘটনার জেরে যাতে এলাকায় কোনও অশান্তি না ছড়ায় সেই কারণে অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে ওই এলাকায়। মন্দিরের সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, এক ব্যক্তি মুখে মাস্ক পরে মন্দিরে এসেছেন। ওই ব্যক্তি কালী মূর্তির কাছে গিয়ে বিকৃত করার চেষ্ঠা করতেই তাকে ছেলে সরিয়ে দেয় পুরোহিত।
ইতিমধ্যেই সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, কী ভাবে ওই ব্যক্তি মূর্তির কাছে যাওয়াচ চেষ্টা করছিলেন। এই ঘটনা সামনে আসার পর তদন্তের নির্দেশ দিয়েছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরনজিৎ সিং চান্নি। তিনি এই প্রসঙ্গে বলেন, কিছু অসাধু লোক পঞ্জাবের শান্তি নষ্ট করার চেষ্টা করছে। সাধারণ মানুষকে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আর্জি জানান তিনি।
ভোটের আগে যাতে সব ধর্মের মধ্যে সম্প্রীতি বজায় থাকে, কোনও অশান্তি না হয়, সেই বার্তাই দিয়েছেন তিনি। এই ঘটনার তীব্র নিন্দা করেছে বিজেপি। উচ্চ পর্যায়ের তদন্ত দাবি করেছে গেরুয়া শিবির। শিরোমনি অকালি দলের প্রেসিডেন্ট প্রেসিডেন্ট সুখবীর সিং বাদলও এই ঘটনায় নিন্দা জানিয়েছেন।
টুইটারে তিনি লিখেছেন, পাতিয়ালার কালী মায়ের মন্দিরে যে ঘটনা ঘটেছে, তার কড়া নিন্দা জানাচ্ছি। আমাদের আশঙ্কা পঞ্জাবের বাইরে থেকে কেউ ষড়যন্ত্র করার চেষ্টা করছে। এই ভাবে হিন্দু ও শিখদের মধ্যে হিংসা ছড়ানোর চেষ্টা করছে। খারাপ আশঙ্কাই সত্যি হচ্ছে। শান্তি ও সম্প্রীতির স্বার্থে সবাইকে একজোট হয়ে থাকতে হবে।
টুইটে পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরনজিৎ সিং চান্নিকে ট্যাগ করে সুখবীর সিং বাদল লিখেছেন, কংগ্রেসের শাসনে বারবার পঞ্জাবকে অপবিত্র করার যে সব ঘটনা ঘটছে, এটা তার মধ্যে অন্যতম। এর ফলে পঞ্জাবের শান্তি নষ্ট হচ্ছে। বিপন্ন হচ্ছে আইন-শৃঙ্খলা। পাতিয়ালার পুলিশ পুলিশ হরপাল সিং জানিয়েছেন, অভিযোগ খতিয়ে দেখা হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তবে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। শুধু তাই নয়, ঘটনার পর ব্যাপক ভাবে পুলিশি নিরাপত্তা বিভিন্ন অংশে বাড়ানো হয়েছে। কড়া নজর রাখা হচ্ছে। স্থানীয় প্রদেশ কংগ্রেস নেতৃত্বের আরও দাবি, এলাকায় অশান্তি তৈরি চেষ্টা চলছে। এই মর্মে কমিশনের কাছে নালিশ জানানো হবে বলেও জানিয়েছেন তিনি।
We hate spam as much as you do