মিজোরামে যে পালাবদল হচ্ছে, তা নিশ্চিত হয়েছিল৷ ৪০ আসন বিশিষ্ট বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ছিল ২১টি আসন৷ সেখানে ২৭টি আসনে জয়ী হয়েছে জেডপিএম৷ অন্যদিকে ক্ষমতাসীন এমএনএফ জয়ী হয়েছে ১১টি আসনে৷
এমএনএফ মুখ্যমন্ত্রীর হার, জেডপিএম মিজোরাম দখল করল !
5/12/23
ছত্তিশগড়, রাজস্থান, তেলেঙ্গানার মতো উত্তর পূর্বের মিজোরামেও পালাবদল হল৷ মিজো ন্যাশনাল ফ্রন্ট বা এমএনএফ-কে সরিয়ে ক্ষমতা দখল করল জোরাম পিপলস মুভমেন্ট বা জেডপিএম৷
তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের মতোই এবার নিজেই হেরে গেলেন মিজোরামের বিদায়ী মুখ্যমন্ত্রী জোরামথাংগা৷ আইজল পূর্ব-(১) কেন্দ্র থেকে জেডপিএম প্রার্থী লালথানসাংগার কাছে ১৩৫ ভোটে পরাজিত হয়েছেন৷
মিজোরামে যে পালাবদল হচ্ছে, তা নিশ্চিত হয়েছিল৷ ৪০ আসন বিশিষ্ট বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ছিল ২১টি আসন৷ সেখানে ২৭টি আসনে জয়ী হয়েছে জেডপিএম৷ অন্যদিকে ক্ষমতাসীন এমএনএফ জয়ী হয়েছে ১১টি আসনে৷
পাঁচ বছর আগে বিধানসভা নির্বাচনে ২৬টি আসনে জয়ী হয়ে ক্ষমতা দখল করেছিল এমএনএফ৷ এবার অবশ্য অধিকাংশ বুথ ফেরত সমীক্ষাতেই জেডপিএম ক্ষমতা দখল করতে চলেছে বলে পূর্বাভাস দেওয়া হয়েছিল৷
We hate spam as much as you do